শেবামেকে ডেঙ্গু আক্রান্ত প্রভাষকের মৃত্যু, বরগুনায় প্রাণহানি বেড়ে ৪২

Views: 22

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবামেক) এক প্রভাষকের মৃত্যু হয়েছে। মৃত প্রভাষকের নাম মো. শামীম। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দুই দিন আগে শামীম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। বৃহস্পতিবার দিবাগত রাতে গুরুতর অসুস্থ হয়ে তিনি শেবামেকে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর বরগুনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪২ জনের মৃত্যু হলো। প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: August 23, 2025 | Author: Chandradip News24