চন্দ্রদ্বীপ ডেস্ক: গ্রাহকদের পাশে থাকার বার্তা দিয়ে গ্রামীণফোন ঘোষণা দিয়েছে, সকল গ্রাহককে ৫০০ এমবি ইন্টারনেট একদম ফ্রি দেওয়া হবে। যা ২৪ ঘণ্টার জন্য ব্যবহারযোগ্য। এই অফারটি পেতে হলে ১৫ মে, ২০২৫-এর মধ্যে নির্ধারিত কোড ডায়াল করতে হবে।
ফ্রি ইন্টারনেট অফারটি একটিভ করতে গ্রাহককে মোবাইল থেকে *121*5855# কোডটি ডায়াল করতে হবে।
এই কোড ডায়াল করলেই আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে ৫০০ এমবি ইন্টারনেট, যা পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে।
উল্লেখ্য, এই অফারটি শুধুমাত্র একবার গ্রহণ করা যাবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে না নিলে তা বাতিল হয়ে যাবে।





