২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত

Views: 95

চন্দ্রদ্বীপ ডেস্ক :: হাইকোর্ট ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করেছেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চে পেপার বুক পাঠের মাধ্যমে শুনানি শুরু হয়।

এর আগে, মামলাটি অন্য একটি হাইকোর্ট বেঞ্চে শুনানির শেষ পর্যায়ে ছিল। সম্প্রতি নতুন বেঞ্চে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিল শুনানি শুরু হয়। চলতি বছরের ৫ আগস্টের পটপরিবর্তনের পর প্রধান বিচারপতি নতুনভাবে এই বেঞ্চ নির্ধারণ করেন।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় ২৪ জন নিহত এবং অন্তত ৩০০ জন আহত হন। তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

এ মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর নিম্ন আদালত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের রায় দেন। এর বিরুদ্ধে আপিল করেন আসামিরা।

image_pdfimage_print

Posted on: October 31, 2024 | Author: Chandradip News24