২০৩০ বিশ্বকাপ খেলা নিয়ে মেসির পরিকল্পনা

Views: 4
চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা মাত্র দুটি ম্যাচ খেলেছে , তাতেই  লিওনেল মেসি নিজের জাদুকরি পারফরম্যান্সে ফুটবল বিশ্বকে বুঁদ করে রেখেছেন । আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে  ১৮টি বিশ্বকাপ গোলের রেকর্ড গড়েছেন ৩৯ বছর বয়সী এই কিংবদন্তি। এটি মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।
বিশ্বজুড়ে কোটি  ভক্তের মনে এখন একটাই প্রশ্ন— ২০৩০ সালে স্পেনে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী বিশ্বকাপে কি দেখা যাবে মহাতারকাকে?
 নিজের ভবিষ্যৎ পরিকল্পনা এবং ২০৩০ বিশ্বকাপ খেলা নিয়ে মুখ খুলেছেন মেসি।
৩৯তম জন্মদিনে দাঁড়িয়ে এই আর্জেন্টাইন অধিনায়ক স্পষ্ট জানিয়েছেন, তিনি আপাতত সুদূর ভবিষ্যৎ নিয়ে না ভেবে বর্তমানের দিকেই পূর্ণ মনোযোগ দিচ্ছেন।যত দিন আমি দলে অবদান রাখতে পারব, শারীরিকভাবে ফিট অনুভব করব এবং মাঠে সতীর্থদের সাহায্য করতে পারব, তত দিন আমি খেলা চালিয়ে যাব।
 সত্যি বলতে, আমি এখন এটা নিয়ে ভাবছি না। ওটা অনেক দূরের বিষয় বলে মনে হচ্ছে। আমি আপাতত প্রতিদিনের ম্যাচ ধরে এগোচ্ছি এবং বর্তমানেই মনোযোগী হতে চাই।
image_pdfimage_print

Posted on: June 24, 2026 | Author: motiulislam