ভোলা-বরিশাল সেতু দ্রুত নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন, ভোলার গ্যাস ভোলাতেই ব্যবহারের দাবিতে ঢাকার মোহাম্মদপুরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) জুমার নামাজের পর ‘ঢাকাস্থ মোহাম্মদপুর জোন ভোলাবাসী’ ব্যানারে তিন রাস্তার মোড় ও টাউন হল এলাকায় এ সমাবেশ হয়। ফেস্টুন, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভোলার উন্নয়ন দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
‘আগামীর ভোলা’র মুখপাত্র মীর মোহাম্মদ জসিম বলেন,“ভোলাবাসীর যন্ত্রণা কেউ বোঝে না। বহুদিন ধরে আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে আসছি। এবার আমরা জেগে উঠেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
বক্তারা ভোলা-বরিশাল সেতুর কাজ দ্রুত শুরু করা, ভোলায় মেডিকেল কলেজ ও শিল্পাঞ্চল স্থাপন এবং গ্যাস নিজ জেলায় ব্যবহারের জোর দাবি জানান। দাবি পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. ইউসুফ
- ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মীর মো. জসিম
- আফতাবনগর প্রেস ক্লাবের সভাপতি বাবলু পন্ডিত
- অ্যাডভোকেট এমরান হোসেন
উপস্থিত ছিলেন:
আল-মামুন, ফরিদ উদ্দিন ফরহাদ, ওমর ফারুক, মো. লিটন, মো. আজগর, জামাল উদ্দিন সিকদার, শহীদুল ইসলাম বিশ্বাস, হাসান সিকদার, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মাসুম কবির, আহসান উল্ল্যাহ শহীদ, মো. আল আমিন, মো. মামুন, মহিউদ্দিন মহিন, আব্দুল মান্নান, সেলিম আহমেদ, নাসির উদ্দিন বিশ্বাস, মো. বশির উল্যাহ বশির, জেএইচ সাদ্দাম, মো. মিজান, আব্দুর রাজ্জাক, আজাদ খান প্রমুখ।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /





