সরকার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সাধারণ ছুটির তারিখ পরিবর্তন করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, চলতি বছর রবিউল আউয়াল মাস ২৬ আগস্ট থেকে শুরু হওয়ায় ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে ৬ সেপ্টেম্বর (শনিবার)।
আগে ঘোষিত ৫ সেপ্টেম্বরের (শুক্রবার) ছুটির পরিবর্তে নতুন তারিখে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ, হাসপাতাল ও ওষুধ পরিবহনসহ জরুরি সেবাগুলো ছুটির আওতায় থাকবে না।
ব্যাংক খোলা থাকবে কি না তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে এবং আদালতের বিষয়ে সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





