অন্তর্বর্তী সরকার নয়, দেশ চালাবেন রাজনীতিবিদরাই: আলী রীয়াজ

Views: 66

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশ চালানো হবে রাজনীতিবিদদের মাধ্যমে, অন্তর্বর্তী সরকার দিয়ে নয়। তিনি বলেন, এজন্যই একে ‘অন্তর্বর্তী সরকার’ বলা হয়।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর সিরডাপে ‘গণমাধ্যমের স্বাধীনতা : অভিযোগ ও স্ব-নিয়ন্ত্রণ অন্বেষণ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. আলী রীয়াজ সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন তোলেন, গত ১৬ বছর ধরে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কেন সাংবাদিক ইউনিয়নগুলো সিভিল সোসাইটি যুক্ত করে কোন রিভিউ তৈরি করেনি। তিনি বলেন, সাংবাদিকদের মাঝে বিভাজন গভীর এবং তারা রাজনৈতিক দলে বিভক্ত হয়ে পড়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সাংবাদিকতার নামে কিছু ঘটনার বর্ণনা দিয়ে বলেন, “এক বছর আগে জুলাই আন্দোলনের সময় সাংবাদিকদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী এক বৈঠক করেছিলেন, সেখানে উপস্থিতরা কী বলেছিলেন, তা সবাই জানে। সেটাই সাংবাদিকতা?”

সাংবাদিকদের মধ্যে দলীয় বিভাজন নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্ট (ডিইউজে) সহ বিভিন্ন সংগঠন দলীয়ভাবে বিভক্ত হয়ে কোথায় পৌঁছেছে তা সবাই দেখে।’ তিনি বলেন, এই অবস্থায় সাংবাদিকতার উন্নয়নের জন্য অন্যদের কাছে সাহায্য চাইতে হবে।

ড. রীয়াজ বলেন, ‘দেশের রাজনীতির জন্য একটি বিকল্প সম্পাদক পরিষদ গঠিত হয়েছে যা রাজনৈতিক দলীয় স্বার্থে কাজ করছে।’


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: August 6, 2025 | Author: Chandradip News24