শিরোনাম

দেশে প্রতিষ্ঠীত হতে যাচ্ছে সুপ্রিম কোর্ট সচিবলায়

চন্দ্রদ্বীপ নিউজ : দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগের জন্য ভিন্ন সচিবলায় প্রতিষ্ঠার  দাবি দীর্ঘ দিনের । এবার সেই কাজ শেষের পথে ।  সুপ্রিম...

বরগুনায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানানারী নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলায় বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত মঙ্গলবার (১৮ নভেম্বর) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক লায়লাতুল ফেরদৌস এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ অক্টোবর জসিম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী লাভলী আক্তার নিপা আদালতে নারী নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় তিনি ১ কোটি ২২ লাখ ৬ হাজার ৬৬ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। অভিযোগ আমলে নিয়ে আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার দরখাস্তের বিবরণীতে বাদী উল্লেখ করেন, বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি থাকাকালে প্রবাসীর স্ত্রী লাভলী আক্তার নিপার সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলেন জসিম উদ্দিন। পরে পারিবারিক চাপ তৈরির মাধ্যমে নিপাকে তার স্বামীকে তালাক দিতে বাধ্য করেন। পরে ২০২২ সালের ২৫ জুন ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেন তিনি। অভিযোগ রয়েছে, বিয়ের সময় জসিম নিজেকে অবিবাহিত হিসেবে পরিচয় দেন। পরে বিষয়টি জসিম উদ্দিনের প্রথম স্ত্রী মমতাজ বেগম জানতে পারলে দুই পরিবারের মধ্যে অস্থিরতা দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয়ভাবে মীমাংসার অংশ হিসেবে চলতি বছরের ২৮ এপ্রিল পুনরায় ৯১ লাখ টাকা দেনমোহরে নিপাকে বিয়ে করেন জসিম এবং একসঙ্গে বসবাস শুরু করেন। বাদী আরও অভিযোগ করেন, প্রথম স্ত্রী বিয়েটি মেনে না নেওয়ায় পারিবারিক চাপে জসিম উদ্দিন নিপাকে তালাক দেন। এমনকি ২ অক্টোবর প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে নিপার বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন, যার ফলে মানসিক চাপে নিপা অসুস্থ হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে দেনমোহর ও খোরপোশের দাবিতে নিপা আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে চট্টগ্রামের পাহারতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযুক্ত জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। মামলার বাদী লাভলী আক্তার নিপা বলেন, ‘মুসলিম শরিয়ত মোতাবেক আমার ন্যায্য অধিকার ফেরত পেতে মামলা করেছি। আদালতের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে।’ এ বিষয়ে জানতে অভিযুক্ত জসিম উদ্দিনের কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি। মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

নারী নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলায় বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গত মঙ্গলবার (১৮ নভেম্বর) বরগুনার...

কারাগারে অসুস্থ হয়ে পটুয়াখালীর সাবেক চেয়ারম্যান জাফরের মৃত্যু

পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাফর হাওলাদার (৫৫) কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা...

জুলাই গণঅভ্যুত্থান মামলা: শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বিরুদ্ধে গুরুতর দণ্ড ঘোষণা করেছে...

বোর্ড অফিস বাজারে দোকান দখল: অসুস্থ যুব ব্যবসায়ী মহিউদ্দিন পথে

পটুয়াখালীর দুমকি উপজেলার বোর্ড অফিস বাজার সড়কে দীর্ঘদিনের পুরোনো ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে খাসজমির ভিটি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা কাওসার মিরার বিরুদ্ধে। দখল...

পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা

পটুয়াখালী সদর উপজেলার ডিবুয়াপুর শাখার গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের অপচেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১৬ নভেম্বর) রাত প্রায় বারোটার দিকে কালিকাপুর ইউনিয়নের মহাসড়কের পাশে অবস্থিত শাখাটির পরিত্যক্ত...

শেখ হাসিনার রায়ের তারিখ ঘিরে আদালতপাড়ায় কড়া নিরাপত্তা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বহুল আলোচিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় কবে সেই তারিখ ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।...

দুমকির চেয়ারম্যান আজাহার আলী মৃধা গ্রেফতার

পটুয়াখালীর দুমকি উপজেলার কৃষকলীগ আহ্বায়ক ও শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৮টার দিকে লেবুখালী...

জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, ফেব্রুয়ারিতেই ভোট

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই, ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের ব্যাপারে সরকার পদ্ধপরিকর। রোববার সকালে রাজশাহীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট...

কলাপাড়ায় কোস্ট গার্ডের অভিযানে ১৩শ’ মন ঝাটকা ইলিশ জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১৩শ’ মন ঝাটকা ইলিশ জব্দ করা হয়েছে। রোববার (৩ নভেম্বর) দুপুরে কলাপাড়া উপজেলার সোনাতলা নদী সেতুর পাশে ঢাকা–কুয়াকাটা...
image_pdfimage_print
Load More Posts