ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর –এর নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। এ উপলক্ষে ১৩টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
দলটির চেয়ারম্যান –এর নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়েছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় এবং সরকার গঠনের প্রস্তুতিতে থাকা দলের একাধিক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে অন্তর্বর্তী সরকারের এক কর্মকর্তা জানান, নির্বাচনে বিজয়ী দলের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, আমন্ত্রিত দেশগুলোর তালিকায় রয়েছে , , , , , , , , , , , এবং ।
আগামী মঙ্গলবার বিকেলে দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেবেন। প্রধান নির্বাচন কমিশনার তাদের শপথ পাঠ করাবেন বলে জানা গেছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়ে বিএনপি জোট সরকার গঠনের পথ সুগম করে। শপথের মধ্য দিয়ে নতুন সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে। অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে প্রশাসনিক ও কূটনৈতিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





