চন্দ্রদ্বীপ ডেক্স : ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে হামলা চালাতে জর্দান তার ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না বলে আশ্বস্ত করেছে জর্দানের শীর্ষ কূটনীতিবিদ
জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী,টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলাপকালে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, ‘কোনো আঞ্চলিক সংঘাতে জর্দান যুদ্ধক্ষেত্রে পরিণত হবে না, কিংবা ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের সূচনাস্থল হবে না।’
সাফাদি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকির প্রেক্ষাপটে জর্দান কোনো পক্ষকেই তার আকাশসীমা লঙ্ঘন করতে বা দেশের নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষাকে হুমকির মুখে ফেলতে দেবে না।’





