চন্দ্রদ্বীপ নিউজ : দেশনেএী বেগম খালেদা জিয়া এখন জীবন ও মৃত্যুর দোলাচলে,তাই এখন আরো উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়া কে লন্ডন নিয়ে যাওয়া হবে।
আর তাকে সাথে নিয়ে যেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান আজ শুক্রবার সকাল ১১টার দিকে দেশে ফেরার কথা রয়েছে।
তাকে রিসিভ করার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গাড়ি বহর প্রস্তুত রাখা হয়েছে।
গাড়িবহরে থাকা বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, বিমান আসতে এক ঘণ্টা বিলম্ব হয়েছে। এ কারণে ডা. জোবাইদা রহমান ১১টার দিকে ঢাকায় পৌঁছাবেন।
এর আগে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।





