মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের ব্যাপক ধরপাকড় ১৭৪ বাংলাদেশিসহ আটক ৪৬৮

Views: 25

চন্দ্রদ্বীপ নিউজ : একটু খানি স্বচছলতা ও প্রিয় জনের মুখের হাসির জন্য কাজের সন্ধানে  দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়ায় মানুষ কখনো বৈধ আবার প্রানের ঝুকি নিয়ে অবৈধ ভাবে। অবৈধ ভাবে যারা বিদেশে পাড়ি জমায়  বিপদ যেন পিছু  ছাড়েনা  তাদের  । গত  বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মালয়শিয়ার   ক্যামেরুন হাইল্যান্ডের সবুজ চা-বাগান পরিবেষ্টিত জনপ্রিয় পর্যটন এলাকা ক্যামেরুন হাইল্যান্ডের সবজি খামার, ব্যবসায়িক এলাকা এবং নির্মাণস্থল সহ চারটি জোনে সমন্বিত অভিযান পরিচালনা করে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ।

অভিযানে অংশ নেয়—ইমিগ্রেশন বিভাগের ৫৪৭ জন সদস্য,বিপুলসংখ্যক অভিবাসন কর্মকর্তা।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বার্নামা জানায়, অভিযানের সময় বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশী সবজি প্যাকিংয়ের কাজে ব্যস্ত থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পাননি এবং পালানোরও সুযোগ হয়নি।

মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, স্থানীয় মালয় অধিবাসীদের অভিযোগের ভিত্তিতে প্রায় এক মাস আগে এই অভিযানের পরিকল্পনা করা হয়। পরবর্তী গোয়েন্দা তথ্যে জানা যায়, ক্যামেরুন হাইল্যান্ড ও আশপাশের অঞ্চল অভিবাসনপ্রত্যাশীদের কর্মসংস্থানের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলোতে পাহাড়ি অঞ্চলে বিদেশি শ্রমিকদের ব্যাপক উপস্থিতি স্থানীয় কমিউনিটির মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

অভিযানে মোট ১,৮৮৬ জনের কাগজপত্র যাচাই করে দেখা হয় এবং বিভিন্ন অভিবাসন আইনের লঙ্ঘনের দায়ে ৪৬৮ জনকে আটক করা হয়। তাদের মধ্যে অনেকেরই—

ভিসার মেয়াদোত্তীর্ণ,বৈধ পাসপোর্ট নেই, বা কোনো প্রকার ভ্রমণ নথিপত্রই নেই।

আটককৃতদের মধ্যে ১৭৫ জন মিয়ানমার, ১৭৪ জন বাংলাদেশ, ৬৭ জন ইন্দোনেশিয়া, ২০ জন নেপাল, ১৬ জন পাকিস্তান, ১১ জন ভারত, ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন ও কম্বোডিয়ার একজন করে

আটকদের মধ্যে রয়েছেন ৩৮৮ জন পুরুষ,৭৬ জন নারী ও ৪ জন শিশু।

সবার বয়স ২০ থেকে ৫৪ বছর। আটক ব্যক্তিদের কেলানটান, পেরাক ও সেলাঙ্গরের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হবে।

image_pdfimage_print

Posted on: November 21, 2025 | Author: motiulislam