ব্যস্ত সড়কের ফুটপাত থেকে ড্রাম ভর্তি খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার

Views: 27

চন্দ্রদ্বীপ নিউজ :    রাজধানীর শাহবাগে জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাতে পড়ে থাকা একটি ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হাইকোর্ট মাজারের মাঠের কোণে পানির পাম্পের সামনে ফুটপাতে কে বা কার ফেলে রেখে যাওয়া একটি নীল রঙের ছোট ড্রামের ভেতর থেকে এক ব্যক্তির খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটির বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো: মাসুদ আলম বলেন, ‘জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাতে পাওয়া দুটি ড্রামের একটিতে লাশ, অন্যটিতে চাল পাওয়া গেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনাটি জানার চেষ্টা চলছে।’

image_pdfimage_print

Posted on: November 13, 2025 | Author: motiulislam