বাউফলে ধানের শীষের বিজয় নিশ্চিতে পথসভা অনুষ্ঠিত

Views: 23

পটুয়াখালীর বাউফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতের লক্ষ্যে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজারে এ পথসভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফলের সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদার। সভার সভাপতিত্ব করেন বাউফল গার্লস হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মোশাররফ হোসেন

পথসভায় সহিদুল আলম তালুকদার বলেন, “আমি সারাজীবন মানুষের পাশে থেকেছি, সুখ-দুঃখ ভাগ করে নিয়েছি। রাজনীতি আমার কাছে ক্ষমতার প্রতিযোগিতা নয়— এটি মানুষের সেবা ও ভালোবাসা অর্জনের পথ।”

তিনি আরও বলেন, “আজ দেশ এমন এক অবস্থায় পৌঁছেছে, যেখানে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া অপরিহার্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত এই দল মানুষের মুক্তির প্রতীক। ধানের শীষ মানে স্বাধীনতার প্রতীক, মানুষের অধিকারের প্রতীক। তাই আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই— এই প্রতীকের বিজয়ই হবে মানুষের বিজয়।”

সাবেক এই সংসদ সদস্য বলেন, “আগামী দিনে যদি সুযোগ পাই, আগের মতোই আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে কাজ করে যাব। আমি কথা দিচ্ছি, এই অঞ্চলের প্রতিটি মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করবো।”

পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক মাসুদুর রহমান, এবং উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী গিয়াস প্রমুখ।

নেতাকর্মীরা বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করা ছাড়া বিকল্প নেই। তারা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের অঙ্গীকার ব্যক্ত করেন।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: November 1, 2025 | Author: Chandradip News24