বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) কেন্দ্রীয় সংসদের অনুমোদনে পটুয়াখালীর দুমকি সরকারি জনতা কলেজ শাখার নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় প্রকাশিত আংশিক কমিটিতে আরিফুল রহমানকে সভাপতি এবং আল-আমিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত আংশিক কমিটিতে যারা দায়িত্ব পেয়েছেন
সিনিয়র সহ-সভাপতি — মো. আবু ঈসা
সহ-সভাপতি — মো. শফিকুল ইসলাম ইমরান, মো. নাঈম মৃধা, মো. রাহাত শিকদার, মো. রাকিব হোসেন, মাইনুল ইসলাম আকাশ
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক — মো. খালিদ হাসান
যুগ্ম সাধারণ সম্পাদক — মো. মিরাজ, মো. আমিনুল ইসলাম
সাংগঠনিক সম্পাদক — মো. বাইজীদ শুভ
দপ্তর সম্পাদক — মো. আবু রাফি
প্রচার সম্পাদক — জুবায়ের হোসেন আব্দুল্লাহ
ছাত্রী বিষয়ক সম্পাদক — মোসা. সাবেকুন্নাহার
সদস্য — মো. আরিয়ান ইসলাম অভি, মো. সানাউল্লাহ হাওলাদার, মো. রফিক খান
কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে সংগঠনের সকল কার্যক্রম পরিচালনার নির্দেশ প্রদান করা হয়েছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, তারা দুমকি সরকারি জনতা কলেজে ছাত্রদলের কার্যক্রম আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও সংগঠিতভাবে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
রিপোর্টার: মো. আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট | চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





