চন্দ্রদ্বীপ নিউজ : এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা তিন দফা দাবিতে টানা আন্দোলনের ষষ্ঠ দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করেছেন। তারা জানিয়েছেন, দাবি না মানলে আগামী রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করার চিন্তা রয়েছে তাদের।
শুক্রবার সকাল থেকেই শিক্ষকরা সেখানে জড়ো হওয়া শুরু করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি সমাবেশ করেন। জুমার পর বৃষ্টির মধ্যেই তারা শহীদ মিনারে অবস্থান নেন।
আন্দোলনের অন্যতম সংগঠন ও শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, আজ আমাদের পরিকল্পনা ছিল অনশন করার, তা আমরা শুরু করেছি। আমরা টিএসসিতে আজ সমাবেশ করেছি। আগামী রোববারে আমাদের পদযাত্রার চিন্তা রয়েছে।





