জামায়াত আমিরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Views: 36

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে রাজধানীর বসুন্ধরায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ, মানবাধিকার, গণতন্ত্র ও সামাজিক উন্নয়ন নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয় বলে জানা গেছে।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেনমার্কের ডেপুটি অ্যাম্বাসেডর আন্দের্স বি. কার্লসেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

বৈঠকে দুই পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, রাজনৈতিক পরিস্থিতি ও মানবিক সহযোগিতা সম্পর্কেও আলোচনা হয়। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: October 14, 2025 | Author: Chandradip News24