জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান নেটিজেনদের নজর কাড়তে আবারও সফল হয়েছেন। সবসময়ই তিনি নিজেকে ভক্তদের সামনে ভিন্নভাবে উপস্থাপন করেন এবং বিভিন্ন সময় খোলামেলা পোষাকে হাজির হন। তার প্রতিটি লুকই মানুষকে আকৃষ্ট করে।
অভিনয় ছাড়াও ফটোশুটে অংশ নেওয়া রুনাকে এবার ‘সূর্য দেবী’ রূপে তুলে ধরা হয়েছে। এই বিশেষ শো ও ফটোশুটের কারণে নেটিজেনদের মধ্যে রুনা খানকে নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। তার এই উপস্থিতি এতটাই আলোড়ন সৃষ্টি করেছে যে, হঠাৎ করে তিনি গুগল ট্রেন্ডিং-এ চলে এসেছেন। জানা গেছে, হাজার হাজার মানুষ তাকে নিয়ে গুগলে সার্চ করেছেন।
ফ্যাশন শোটি অনুষ্ঠিত হয়েছিল গত ১২ সেপ্টেম্বর সোনারগাঁর শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরে। বড় সরদারবাড়ির খিলানের সামনের জায়গাটি ফ্যাশন র্যাম্পে রূপান্তরিত হয়েছিল। অনুষ্ঠানে রুনা খান অংশগ্রহণ করেন এবং ‘আমি ঢাকা’ ও ‘বি হিয়ার নাউ’ যৌথ উদ্যোগে আয়োজিত ফটোশুটে কর্সেট পোশাকে ‘সূর্য দেবী’ রূপে উপস্থিত হন। এই ফটোশুট নেটিজেনদের মধ্যে ব্যাপক চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

রুনা খানের চলচ্চিত্র জীবন শুরু হয় টেলিভিশন নাটকের মাধ্যমে। তিনি ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ‘বালুচর’ ও ‘ছিটকিনি’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন। বিশেষ করে ‘ছিটকিনি’ ছবিতে তার কাজের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারও লাভ করেন।
প্রশংসিত অভিনয় এবং অনন্য ফটোশুটের সমন্বয়ে রুনা খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছেন, যা তাকে নতুন ট্রেন্ডিং সংযোজন হিসেবে তুলে এনেছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





