ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সফলভাবে সম্পন্ন করায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ভিসিকে উদ্দেশ্য করে লেখেন, “আপনাকে অভিনন্দন। মেরুদণ্ড সোজা রেখে সব প্রতিবন্ধকতা উপেক্ষা করে আপনি যে একটি স্বচ্ছ ডাকসু নির্বাচন বাংলাদেশকে উপহার দিয়েছেন, তার জন্য দেশ কৃতজ্ঞ থাকবে। অনুগ্রহ করে গুটিকয়েক বিকৃত মস্তিষ্কের ব্যবহারে কষ্ট নেবেন না।”
তিনি আরও লিখেন, অভ্যুত্থান-পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে ভিসি যে ভূমিকা রেখেছেন, তা প্রশংসনীয়। এ সময় তিনি ঢাবি উপাচার্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫





