ভোলার সব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক

Views: 33

পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে নদী উত্তাল থাকায় দু’দিন বন্ধ থাকার পর ভোলার ১২টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

বিআইডব্লিউটিএ ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া নেই। সতর্ক সংকেতও নামানো হয়েছে।

লঞ্চ চলাচল বন্ধ থাকা ১০টি গুরুত্বপূর্ণ নৌরুটের মধ্যে ছিল— ইলিশা-লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, হাতিয়া-চরফ্যাশন, মনপুরা-ঢাকা, তজুমদ্দিন-মনপুরা, দৌলতখান-আলেকজান্ডারসহ অন্যান্য রুট। বুধবার দুপুর ১টা থেকে এই রুটগুলিতে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ছিল।

ইন্সপেক্টর জসিম উদ্দিন বলেন, “শুক্রবার বেলা ১১টা থেকে এসব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়েছে। এতে যাত্রীদের দীর্ঘ দুইদিনের দুর্ভোগ লাঘব হয়েছে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

image_pdfimage_print

Posted on: August 15, 2025 | Author: Chandradip News24