গৌরনদীতে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

Views: 27

ভূমি সংক্রান্ত সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করতে বরিশালের গৌরনদী উপজেলায় চালু হলো দুইটি ভূমিসেবা সহায়তা কেন্দ্র। বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার হোসনাবাদ ও সরিকল বন্দরে এ কেন্দ্রগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা দিলরুবা খানম, প্রকাশ চন্দ্র বাড়ৈসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসন জানিয়েছে, এসব সহায়তা কেন্দ্র থেকে ভূমির খতিয়ান, নামজারি, পর্চা, মিউটেশন সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সহায়তা মিলবে। এতে সাধারণ জনগণ ভোগান্তি ছাড়া নির্ধারিত সেবা দ্রুত সময়ের মধ্যে পেতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রযুক্তিনির্ভর ও সেবামুখী ভূমি ব্যবস্থাপনার লক্ষ্যে এই উদ্যোগ জনগণের মাঝে ভূমি বিষয়ে সচেতনতা ও স্বচ্ছতা বৃদ্ধি করবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /

 

 

image_pdfimage_print

Posted on: July 2, 2025 | Author: Chandradip News24