বরিশালে এক সেনা সদস্যকে মারধরের ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ত্রিশগোডাউন এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার হন সেনা বাহিনীর সদস্য সোহানুর রহমান সিফাত, যিনি বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন।
১৫ এপ্রিল রাত ৯টার দিকে হর্ন বাজানোকে কেন্দ্র করে সেনা সদস্য ও তার বন্ধুদের সঙ্গে স্থানীয় আল-আমিন বাহিনীর সদস্যদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহাদাত হোসেন বাপ্পির নেতৃত্বে ৮-১০ জন যুবক তাদের ওপর হামলা চালায়। তারা সিফাত ও তার দুই বন্ধুকে মারধর করে এবং একটি মোটরসাইকেল ছিনিয়ে নেয়।
কলোনীতে সেনা বাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায় এবং পাঁচজনকে আটক করে। তারা হলো:
- রিপন আকন (১৯)
- শাহাদাত হোসেন বাপ্পি
- রিপন হাওলাদার (৪৭)
- আরাফাত হাওলাদার (২৮)
- সজিব হাওলাদার (২৮)
সেনা সদস্য সিফাত নিজেই বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।
মো: তুহিন হোসেন
স্টাফ রিপোর্টার, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





