সুইজারল্যান্ডের দাভোসে চলমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে গতকাল মঙ্গলবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বিশ্ব অর্থনীতি, জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়ন নিয়ে আয়োজিত এই সম্মেলনে নেতৃবৃন্দের মধ্যে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়। ড. ইউনূসের সঙ্গে আলোচনায় দুই প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, এই সাক্ষাৎ বিশ্বের অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





