বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২১ শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা

Views: 34

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২১ জন বর্তমান ও সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তারা ছাত্র আন্দোলনকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও পুলিশ দিয়ে হয়রানি চালিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য উপাচার্যের সাথে একটি সভা করবেন।’ তিনি আরও জানান, এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সকল পক্ষের মতামত নেওয়া হবে, যাতে নিরপরাধ কেউ হয়রানির শিকার না হন।

সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাথে সংশ্লিষ্ট। তবে সাধারণ শিক্ষার্থীরা এ বিষয়ে সতর্কতার সাথে যাচাই-বাছাই করার আহ্বান জানিয়েছেন, যেন কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার না হন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শারমিন ২১ ছাত্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গত শুক্রবার রেজিস্ট্রারকে চিঠি দিয়েছেন। চিঠিতে অবশ্য অভিযুক্তদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। তবে এটা ধারণা করা হচ্ছে যে, মামলা দায়ের কিংবা একাডেমিক শাস্তি, যেকোনো একটি বা দুটি ব্যবস্থা নেওয়া হতে পারে।

এর আগে, ছাত্র আন্দোলনকারীরা তিনটি পৃথক পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষার্থীদের তালিকা উপাচার্যের কাছে জমা দেন। এরপর এসব তালিকা যাচাই-বাছাই করে চূড়ান্ত করা হবে কাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Posted on: December 21, 2024 | Author: Chandradip News24