বরফের নিচে মার্কিন সামরিক ঘাঁটি

Views: 57

চন্দ্রদ্বীপ ডেস্ক: নাসার বিজ্ঞানীরা চলতি বছরের এপ্রিলে গ্রিনল্যান্ডের বরফের নিচে এক বিস্ময়কর গোপন সামরিক ঘাঁটির সন্ধান পেয়েছেন। ‘ক্যাম্প সেঞ্চুরি’ নামক ওই ঘাঁটি বরফের ১০০ ফুট গভীরে চাপা পড়ে গেছে। ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এটি প্রতিষ্ঠা করে। ‘প্রজেক্ট আইসওয়ার্ম’ নামের এক গোপন পরিকল্পনা বাস্তবায়নে এ ঘাঁটি গড়ে তোলা হয়েছিল।

সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে শীতল যুদ্ধ চলাকালে এ ঘাঁটিতে বরফের নিচে প্রস্তুত রাখা হয়েছিল পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র। ২১টি সুড়ঙ্গ নিয়ে ৯ হাজার ৮০০ ফুট এলাকায় বিস্তৃত ছিল ক্যাম্প সেঞ্চুরি। এটি ছিল এক অসাধারণ সামরিক ঘাঁটি। এ ঘাঁটির পরিবেশ ছিল একেবারেই ভিন্ন। সেখানে তাপমাত্রা ৫৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেত; কখনও কখনও বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৩ কিলোমিটার। ঘাঁটিতে ২০০ মার্কিন সেনা থাকতেন। ১৯৬৭ সালে বন্ধ হয়ে যাওয়া ঘাঁটিটি বরফের কারণে দীর্ঘস্থায়ী হয়নি। এ সময় ৪৭ হাজার গ্যালন পরমাণু বর্জ্যও জমা হয়, যা এখনও বরফের নিচে রয়েছে। এ কারণে গ্রিনল্যান্ডের এ বরফ গলে গেলে তা পরিবেশের জন্য ক্ষতির কারণ হতে পারে।

image_pdfimage_print

Posted on: November 28, 2024 | Author: Chandradip News24