চন্দ্রদ্বীপ ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সেতু থেকে একটি বাস নদীতে পড়ে তলিয়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মালিতে একটি বাস উল্টে সেতু থেকে নিচে নদীতে পড়ে তলিয়ে যাওয়ায় ৩১ জন নিহত হয়েছেন। বাসটি মালিয়ান শহর কেনিয়েবা থেকে প্রতিবেশী বুরকিনা ফাসো যাওয়ার পথে বাগোই নদী পার হওয়ার সময় সেতু থেকে উল্টে যায়।





