৪ দফা দাবি আদায়ে পটুয়াখালী পলিটেকনিকের শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ

Views: 112

পটুয়াখালী প্রতিনিধি :: কারিগরি শিক্ষায় টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল জনবল নিয়োগ ‘ক্রাফট ইন্সট্রাক্টর’দের করা অবৈধ মামলায় তৈরি কৃত্রিম শিক্ষক সংকট ও ২০২১ সালে বে-আইনি ভাবে নিয়োগ বিধি পরিবর্তন করে রাতের আঁধারে ‘ক্রাফট ইন্সট্রাক্টর’ পদে অবৈধ নিয়োগের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিল, প্রতিবাদ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে মিছিল নিয়ে ক্যাম্পাসে ফেরত এসে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে অপর একটি স্মারকলিপি পেশ করেন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে উল্লেখিত শিক্ষার্থীদের দাবিগুলো হলো-

১. পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের সুমন তালুকদারকে আগামী ০১ (এক) কার্যদিবসের মধ্যে চাকরি থেকে বহিষ্কার করতে হবে।

২. সুমন তালুকদারের সাথে ষড়যন্ত্রে যারা যুক্ত আছে তদন্তের পরিপ্রেক্ষিতে সকলকে চাকরি থেকে বহিষ্কার করে যথোপযুক্ত শান্তির ব্যবস্থা করতে হবে।

৩. সঠিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত সকল ক্রাফট ইনস্ট্রাক্টরদের সাময়িক বরখাস্ত করতে হবে।

৪. জুনিয়র ইনস্ট্রাক্টরদের নিয়োগের ওপর আরোপিত অবৈধ মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে।

image_pdfimage_print

Posted on: September 5, 2024 | Author: Chandradip News24