হোয়াইটওয়াশ হাতছাড়া বাংলাদেশের, সম্মান বাঁচল পাকিস্তানের

Views: 28

সিরিজ আগেই জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার স্বপ্ন ছিল লিটন দাসের দলে। তবে শেষ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের কারণে সেই স্বপ্ন ভঙ্গ হলো। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান ৭৪ রানে বড় জয় নিয়ে সম্মান রক্ষা করেছে। সিরিজে ২-১ ব্যবধানে জয়ী হলেও প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশ।

টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। পাকিস্তান ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতে উদ্বোধনী জুটি সাইম আইয়ুব (২১) ও সাহিবজাদা ফারহান (৬৩) দারুণ শুরু দেন। পাওয়ারপ্লেতে ৫৭ রান গড়ায় তারা, ওপেনিং জুটিতে যোগ করে ৮২ রান। এরপর ব্যাটিংয়ে গতি হারায় পাকিস্তান। চারে নামা হাসান নওয়াজ ঝড়ো ৩৩ রান করেন। শেষদিকে মোহাম্মদ নওয়াজ ২৭ এবং সালমান আলী আঘা ১২* রান করে দলকে ১৭৮/৭ পর্যন্ত পৌঁছে দেয়।

বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ৩ উইকেট নেন, নাসুম আহমেদ ২ উইকেট এবং শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন ১ করে উইকেট নেন।

জবাব দিতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েন টাইগাররা। মাত্র ২ বল খেলে তানজিদ হাসান ফেরেন। অধিনায়ক লিটন দাস ৮ বলে ৮ রান করে আউট হন। এরপর ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ৬ ওভারের মধ্যে ৫ উইকেট পড়ে মাত্র ২৯ রান করে টাইগাররা। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ১৬.৪ ওভারে ১০৪ রানে থামে বাংলাদেশ।

পাকিস্তানের পক্ষে সালমান মির্জা ৩ উইকেট নেন।

বাংলাদেশ টানা ৪ জয় কাটিয়ে হোয়াইটওয়াশ হাতছাড়া করলো। ম্যাচসেরা নির্বাচিত হন সাহিবজাদা ফারহান। সিরিজসেরা হয়েছেন জাকের আলি অনিক।


সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ১৭৮/৭ (ফারহান ৬৩, সাইম ২১, হাসান নওয়াজ ৩৩, মোহাম্মদ নওয়াজ ২৭, সালমান ১২*, তাসকিন ৩/৩৮, নাসুম ২/২২)

বাংলাদেশ: ১৬.৪ ওভারে ১০৪ (লিটন ৮, তানজিদ ০, সাইফউদ্দিন ৩৫*, সালমান মির্জা ৩/১৯)

 

image_pdfimage_print

Posted on: July 24, 2025 | Author: Chandradip News24