“সুদের টাকা গ্রহণ করব না, সেটা হারাম” : শাহরুখ খান

Views: 30

বলিউড কিং শাহরুখ খান সম্পর্কে নতুন একটি বিষয় প্রকাশ্যে এসেছে। প্রযোজক রেণু চোপড়া সম্প্রতি শেয়ার করেছেন একটি বিশেষ ঘটনা, যেখানে তিনি জানান, শাহরুখ খান তাঁর ছেলের সিনেমা প্রযোজনা করতে গিয়ে একেবারেই সুদের টাকা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন।

রেণু চোপড়া জানিয়েছেন, তাঁর ছেলে অভয় চোপড়া পরিচালিত সিনেমা ‘ইত্তেফাক’-এর প্রযোজনা করতে শাহরুখ খান আর্থিক সাহায্য দেওয়ার জন্য এককথায় রাজি হয়েছিলেন। সিনেমার চিত্রনাট্য পর্যন্ত না পড়ে, শুধুমাত্র বিশ্বাসের ভিত্তিতে তিনি বিনিয়োগ করেছিলেন।

রেণু আরও বলেছেন, “শাহরুখ খান সবসময় আমাদের পাশে ছিল। প্রথমে, আমি তাঁকে দেখা করতে বললাম, কিন্তু তিনি বললেন, ‘আপনি কেন আসবেন? আমি আসব আপনার কাছে।’ এই সম্মানবোধ ও আন্তরিকতা সত্যিই অসাধারণ।”

এরপর যখন সিনেমার প্রযোজনা নিয়ে আলোচনা হয়, শাহরুখ খান নিজে এসে ছবিটির প্রযোজনা করতে রাজি হন। তিনি কখনোই ছবির চিত্রনাট্য দেখেননি বা শোনেননি, কিন্তু তিনি বিশ্বাস করেছিলেন যে, তাঁর সাহায্য করা উচিত। শাহরুখ খানের মতে, “আমি ঘোড়দৌড়ে বিনিয়োগ করতে চাই না, আমি জকির উপর বিনিয়োগ করতে চাই, যিনি ঘোড়া চালান।”

এছাড়াও, ছবির শেষের দিকে যখন রেণু চোপড়া শাহরুখ খানকে তাঁর বিনিয়োগের টাকা ফেরত দিতে যান, শাহরুখ সোজা বলেন, “সুদের টাকা আমি নিতে পারব না, সেটা হারাম।”

এটা সত্যিই এক অসাধারণ চরিত্রের প্রতীক যা বলিউড বাদশাহ শাহরুখ খানকে আরও সম্মানিত করেছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Posted on: February 25, 2025 | Author: Chandradip News24