বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা, জাতীয় সংসদের সাবেক হুইপ এবং বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহীদুল হক জামালের আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী। তিনি ২০২০ সালের ১৮ মার্চ, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যু সময় ছিল বাংলাদেশ সময় সকাল ৯ টা ২০ মিনিট।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় বরিশালের স্বরূপকাঠির ছারছিনা দরবার শরীফ, বানারীপাড়া উপজেলার লবনসাড়া গ্রামের জামে মসজিদ ও আউয়ার বাজার জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে পবিত্র কোরআনখানি, দোয়া-মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
সৈয়দ শহীদুল হক জামাল ১৯৯১, ১৯৯৬ (১৫ ফেব্রুয়ারি) ও ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ও পিরোজপুর জেলার সংযুক্ত বানারীপাড়া-স্বরূপকাঠি আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





