বরিশালের বাজারে আবারও সবজির দামে আগুন লেগেছে। এক সপ্তাহের ব্যবধানে সবজির কেজি প্রতি ৫ থেকে ২০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে বেগুন ও কাঁচামরিচের, যা ভোক্তাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সোমবার (৪ আগস্ট) বরিশালের প্রধান পাইকারি বাজার—পোর্ট রোড, বাংলাবাজার, সাগরদীসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা এবং বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে সর্বোচ্চ ১৩০ টাকা প্রতি কেজি দরে।
পাইকারি বাজারের মূল্য তালিকা:
-
শসা: ৬০ টাকা (গত সপ্তাহে ছিল ৩৫-৪০ টাকা)
-
বরবটি: ৪৫ টাকা (পূর্বে ছিল ৪০ টাকা)
-
করলা: ৫৫ টাকা (পূর্বে ছিল ৪৫ টাকা)
-
টমেটো: ৫০ টাকা
-
পটল: ৪০ টাকা
-
ঢেঁড়স: ৫০ টাকা
-
লাউ (আকারভেদে): ২৫-৪০ টাকা
-
কাঁচা কলা (হালি): ১৫-২৫ টাকা
-
লেবু (হালি): ১০-১৫ টাকা
বাজারে আসা ক্রেতারা জানান, দিনে দিনে এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধি তাদের জীবনযাত্রায় চরম প্রভাব ফেলছে। অনেকের অভিযোগ, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে বিক্রি করছেন।
মাংসের বাজার পরিস্থিতি:
-
ব্রয়লার মুরগি: ১৫০-১৬০ টাকা
-
সোনালি মুরগি: ২৭০-২৮০ টাকা
-
লেয়ার মুরগি: ২৫০-২৭০ টাকা
-
গরুর মাংস: ৭৫০ টাকা
-
খাসির মাংস: ১১৫০ টাকা
স্থানীয় ভোক্তারা বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





