শারদীয় দুর্গোৎসবে কঠোর নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ: উজিরপুরে ইউএনও আলী সুজা

Views: 37

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বরিশালের উজিরপুর উপজেলায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আলী সুজা। তিনি বলেন, প্রতিটি দুর্গামন্দিরে আগত ভক্ত-দর্শনার্থীদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় গ্রামপুলিশকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যেকোনো মূল্যে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৭৭ জন গ্রামপুলিশ সদস্যের মাঝে পোশাক ও বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ইউএনও আলী সুজা আরও বলেন, “গ্রামপুলিশ হলো দেশের একটি বিশেষায়িত বাহিনী। তারা গ্রামীণ নিরাপত্তা, টহল ও পাহারাদারির পাশাপাশি অপরাধ দমন, তদন্তে সহায়তা এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অতীতে যেভাবে দায়িত্ব পালন করেছেন, এবারের দুর্গোৎসবে তার চেয়ে আরও কঠোর হতে হবে।”

অনুষ্ঠান শেষে ইউএনও উপজেলার দফাদার ও মহল্লাদারদের হাতে দুই সেট পোশাক, টর্চলাইট, লাঠি, জুতা, মোজা, ব্যাচ, বাঁশি, রেইনকোট ও ছাতা তুলে দেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫

image_pdfimage_print

Posted on: September 18, 2025 | Author: Chandradip News24