শাকিব খানকে কেন্দ্র করে দুই জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর মাঝে দীর্ঘদিন ধরে চলা টানাপোড়েন নতুন কিছু নয়। দুই নায়িকা তাদের-নিজেদের স্থান পেতে নানা সময়ে একে অপরকে কটাক্ষ করে যাচ্ছেন। অপু বিশ্বাসের কথায় যেন বুবলীকে সহ্য করা কঠিন, আর বুবলীর মন্তব্যে শাকিব খানের প্রতি অন্যরকম ঘৃণা স্পষ্ট।
কিন্তু এসব গুঞ্জন ও বিরোধকে পাশ কাটিয়ে, সম্প্রতি আমেরিকায় শাকিব খান ও শবনম বুবলী একসঙ্গে ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন। বুবলী সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব এবং বীরের সঙ্গে নানা রকম ছবি পোস্ট করেছেন যা বলেই দিচ্ছে তাদের পারিবারিক সম্পর্ক এখনো অটুট।

অন্যদিকে, অপু বিশ্বাস ও শাকিব খানের এমন কোনো ছবি দেখা যায়নি, যেটা থেকে বোঝা যায় তাদের মধ্যকার সম্পর্ক এখন ফাইনাল বিচ্ছেদ। যদিও সন্তান জয়ের কারণে দুজনের মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়েছে, তবুও তাদের মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠতা এখন আর নেই।
শাকিব-বুবলী দম্পতির আমেরিকার এই ঘুরে বেড়ানোর ছবি ও পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে। এতে তাদের সম্পর্কের গভীরতা আর সন্দেহের অবকাশ রয়ে গেছে না।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





