রাজধানীর সব বাস চলবে ‘ঢাকা নগর পরিবহনে’র আওতায়

Views: 59

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রায় তিন বছর আগে যাত্রা শুরু করা ‘ঢাকা নগর পরিবহন’ ফের চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর যাত্রীবাহী সব বাস চলবে এই ‘ঢাকা নগর পরিবহনের’ আওতায়। তবে বাসের মালিকানা থাকবে কোম্পানিগুলোর কাছে। নগর পরিবহনের আওতায় বাস চালাতে কোম্পানিগুলোর কাছ থেকে আবেদন নেওয়া হচ্ছে।

এ পর্যন্ত ৮০টি পরিবহন কোম্পানি আগ্রহ দেখিয়েছে, আবেদন করেছে ৬২টি কোম্পানি। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত কোম্পানিগুলো আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া শেষে আগামী মার্চে এটি চালু করা যাবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) প্রকল্প পরিচালক ধ্রুব আলম।

তিনি জানান, আমরা ধাপে ধাপে কাজ করছি। তবে এখন আমরা ৪২টি রুটেই আবেদনের জন্য উন্মুক্ত করে দিয়েছি। বাসমালিকরাও এতে সাড়া দিয়েছেন। ৪০টিরও বেশি কোম্পানি থেকে প্রায় সহস্রাধিক বাসের আবেদন আমরা পেয়েছি। আগামী ফেব্রুয়ারি-মার্চ নাগাদ আমাদের পরিকল্পিত রুটে বাস চালাতে সক্ষম হব।

এছাড়াও নগর পরিবহনে নির্বিঘ্নে যাতায়াতের জন্য ব্যবহার করা যাবে র‍্যাপিড পাস। আগের প্রকল্প ব্যর্থ হওয়ার ব্যাপারে ধ্রুব আলম বলেন, তৎকালীন যারা ছিলেন, মালিক সমিতি বা এই প্রজেক্টের সঙ্গে সম্পৃক্ত, তাদের সবার সদিচ্ছার অভাবে সফল হয়নি এই প্রজেক্ট। তবে আশার খবর হলো, সরকার পরিবর্তন হওয়ায় আবার নড়েচড়ে বসেছে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। বাস্তবসম্মত করা হচ্ছে বাস রুট রেশনালাইজেশন প্রকল্পকে। প্রথম পর্যায়ের ব্যর্থতার পর নতুন সরকারের সময়ে বাস রুট রেশনালাইজেশ

image_pdfimage_print

Posted on: November 13, 2024 | Author: Chandradip News24