মহিপুরে বিএনপিতে যোগ দিলেন দুই শতাধিক মানুষ

Views: 40

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে মৎস্য আড়ৎদার ও শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় অন্তত ৫০ জন হিন্দু সম্প্রদায়ের মানুষসহ দুই শতাধিক ব্যক্তি বিএনপিতে যোগদান করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) রাত ৮টায় মহিপুর মৎস্য বন্দরের সামনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

সভায় ব্যবসায়ী, ইউনিয়ন পরিষদের সদস্য, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ফুলের তোড়া দিয়ে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের হাতে দলীয়ভাবে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফজলু গাজী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক সজীব হাওলাদার।

সংশ্লিষ্ট অন্যান্য নেতা ও কর্মীদের মধ্যে ছিলেন লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, থানা যুবদলের সভাপতি সিদ্দিক মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ খাঁন, সদস্য সচিব আতিকুর রহমান মিলন এবং শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু। সভায় সভাপতিত্ব করেন হ্যান্ডলিং সমিতির সভাপতি আব্দুস সালাম হাওলাদার।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫

image_pdfimage_print

Posted on: December 22, 2025 | Author: Chandradip News24