বিজেপির পটুয়াখালী জেলা কমিটি গঠন, আহ্বায়ক শাওন ও সদস্য সচিব রুমী

Views: 39

বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) পটুয়াখালী জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

(৩ আগস্ট) দিবাগত রাতে ঘোষিত কমিটিতে মো. শামসুদ্দোহা শাওনকে আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল নাহিয়ান রুমীকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

দলের পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে নতুন এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, জুলফিকার হাসান আসিফ, মো. রেজাউল করিম এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে এমএ ওয়ারেজ, ডা. সাইফুল আরেফিন, মো. হাসিবুল হাসান হাসিব, মো. জোবায়ের হোসেন বিজয়, মো. মানিক খাঁন, মো. সোহান মৃধা।

এছাড়াও সদস্য হিসেবে রয়েছেন মো. আল-আমিন, ইঞ্জিনিয়ার মো. সাব্বির মাহমুদ, মিজান রহমান, মো. ইব্রাহিম, মো. আবু ইসহাক, মো. শাফায়েত ইসলাম অলি, আজাদ তালুকদার মিন্টু, মো. আরিফুজ্জামান ডালিম, মাইনুর রহমান প্রিন্স, মো. ইসতিয়াক আহমেদ তামিম, মো. জাহিদুল, মো. মনির হোসেন, গোলাম সরোয়ার অপু, মো. মেহেদী হাসান, মো. রাকিবুল ইসলাম শরীফ, মো. জাহিদুল ইসলাম, তুষার মিত্র শুভ, মো. কাওসার ইসলাম, মো. লিমন, মো. ফাহাদ, মো. সাকিব, মনি, মো. বাদশা, শেখ জুয়েল, মো. নাজমুল, খাঁন হাসিবুল ইসলাম, মো. হাসান, মো. হাসান বসরী, মো. মাইনুল ইসলাম, মো. বাদশা সর্দার, মো. ইমাম হোসেন, মো. সালাম মাস্টার, মো. ফকু মিয়া, মো. মোখলেসুর রহমান, মো. আবুল কালাম, কামরুল, কালাম, শাকিল, শামিম, ডিউক এবং জহির।

নবনির্বাচিত নেতারা এক প্রতিক্রিয়ায় বলেন, “বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ যে আস্থা রেখে আমাদের দায়িত্ব দিয়েছেন, আমরা তা সততার সঙ্গে পালন করব।”

এদিকে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন কমিটি পটুয়াখালীতে দলকে আরও সুসংগঠিত করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Posted on: August 4, 2025 | Author: Chandradip News24