বরিশালে মামুনকে নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

Views: 96

বরিশাল অফিস :: বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুনকে ঘিরে নানা বিতর্ক ও ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে।

ছাত্রজীবন থেকে রাজনীতিতে সক্রিয় খান মামুন সবসময় পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছিলেন।

বরিশালের সাবেক এমপি ও আইনজীবী তালুকদার মোঃ ইউনুচ, লস্কর নুরুল হক, আফজালুল করিম এবং আনিচ উদ্দিন শহিদের মতো বিশিষ্ট নেতাদের সাথে পরিচ্ছন্ন রাজনীতি করেছেন তিনি।

রাজনৈতিক জীবনে দলীয়ভাবে উল্লেখযোগ্য কোনো সুবিধা না পেলেও, জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ ভালোবাসা ও সমর্থন অর্জন করেছেন খান মামুন। তার রাজনীতির মূল লক্ষ্য ছিল মানবসেবা, এবং তিনি বরাবরই অসহায় ও দুঃস্থ মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন। করোনাকালীন মহামারী, বন্যা, এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় তিনি বরিশালের সাধারণ মানুষের পাশে ছিলেন, তাদেরকে সহায়তা করেছেন।

কিছু মহল থেকে অভিযোগ উঠেছে যে, খান মামুনকে ঘিরে একটি ষড়যন্ত্র চলছে এবং উদ্দেশ্যমূলকভাবে তাকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি থেকে জানানো হয়েছে যে, যারা মাঠ পর্যায়ে ধ্বংসাত্মক কার্যক্রমে যুক্ত ছিল না, তাদের বিরুদ্ধে অহেতুক মামলা দিয়ে হয়রানি না করার নির্দেশনা রয়েছে। কিন্তু সেই নির্দেশনা অমান্য করে নির্দোষ ব্যক্তিদের অভিযুক্ত করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বরিশালের জনগণের মধ্যে খান মামুন একজন দানবীর এবং সমাজসেবক হিসেবে পরিচিত। বিভিন্ন মহলের ষড়যন্ত্রের মাঝেও তার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা অবিচল রয়েছে।

image_pdfimage_print

Posted on: October 16, 2024 | Author: Chandradip News24