প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা

Views: 29

সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনে আহতরা।

রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সেখানে জড়ো হন। কিছুক্ষণ পরই তাদের সঙ্গে কথা বলতে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

যমুনার সামনে অবস্থান নেওয়া আহতরা সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে নানা স্লোগান দেন। আন্দোলনকারীরা অভিযোগ করেন, চিকিৎসা ও ক্ষতিপূরণের ক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতেও একই দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়ক অবরোধ করেন তারা।

আন্দোলনকারীদের দাবি, তাদের আহত হওয়ার ঘটনায় ন্যায্য ক্ষতিপূরণ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হবে। অন্যথায় তারা আরও বড় কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন।

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Posted on: February 3, 2025 | Author: Chandradip News24