পবিত্র মাহে রমজান উপলক্ষে গৌরনদী উপজেলার চাঁদশী সমাজসেবা সংগঠন দ্বিতীয় দিনেও দুঃস্থ পরিবারের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে ইফতার সামগ্রী। শনিবার চাঁদশী ইউনিয়নের চারটি গ্রামের শতাধিক দুঃস্থ পরিবারের মধ্যে আলু, পিয়াজ, তেল, চিনি, মুড়ি, ছোলা, মসুর ডালসহ মোট ১১ প্রকার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. পলাশ সরদার, কোষাধ্যক্ষ মো. রাশেদ সিকদার এবং ক্রীড়া সম্পাদক মো. রানা সরদারসহ অন্যান্য সদস্যরা।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. পলাশ সরদার জানান, সংগঠনের সদস্যদের অর্থায়নে প্রতিবছরের মতো এবছরও সাধ্যমতো ইফতার সামগ্রী দুঃস্থ পরিবারের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সকলের সহযোগিতায় ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





