বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর পঙ্গু হাসপাতালে কোনো আহত না থাকায় তার কর্মসূচি বাতিল করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিএনপি মিডিয়া সেল ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। মিডিয়া সেলের বরাতে জানানো হয়েছে, “পঙ্গু হাসপাতালে জুলাই মাসের গণ-অভ্যুত্থানের কোনো আহত না থাকার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উক্ত কর্মসূচি বাতিল করা হয়েছে।”
কর্মসূচি বাতিলের পর আজ তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এরপর তিনি ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে যাবেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫





