চতুর্থ দিনের মতো সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ

Views: 22

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে টানা চতুর্থ দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টার দিকে ৬ নম্বর ভবনের পাশে বাদামতলায় কর্মীরা জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন।

বিক্ষোভ মিছিলে কর্মকর্তা-কর্মচারীরা ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘অবৈধ কালো আইন, বাতিল কর করতে হবে’, ‘কর্মচারী মানে না, অবৈধ কালে আইন’, ‘মানি না মানবো না, অবৈধ কাল আইন’, ‘এক হও লড়াই কর, ১৮ লাখ কর্মচারী’, ‘সচিবালয়ের কর্মচারী, এক হও এক হও’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’- এ ধরনের বিভিন্ন স্লোগান দিচ্ছেন।পাশাপাশি আন্দোলনে যোগ না দেওয়া সহকর্মীদেরও অংশগ্রহণে আহ্বান জানানো হয়।

এই অবস্থায় সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয়েছে সোয়াট ও বিজিবি। এমনকি এদিন গণমাধ্যমকর্মীদেরও সচিবালয়ে ঢুকতে দেওয়া হয়নি।

গত ২৫ মে সন্ধ্যায় রাষ্ট্রপতির জারিকৃত অধ্যাদেশ অনুযায়ী, চারটি শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে। এই বিধান বাতিলের দাবিতে কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

image_pdfimage_print

Posted on: May 27, 2025 | Author: Chandradip News