এখনো গুরুতর অসুস্থ শিশু আসিয়া, আছে পিআইসিইউতে

Views: 50

মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আসিয়া ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচে) পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (পিআইসিইউতে) চিকিৎসাধীন রয়েছে।

রোববার (১০ মার্চ) দিবাগত রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

পিআইসিইউ হলো হাসপাতালের একটি বিশেষায়িত ইউনিট। সেখানে গুরুতর অসুস্থ শিশুদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়।

এর আগে শনিবার (৮ মার্চ) শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) নেওয়া হয়।

গত বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢামেকে আনা হয়। পরে তাকে হাসপাতালটির পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) নেওয়া হয়। পরেরদিন শুক্রবার রাতে পিআইসিইউতে চিকিৎসাধীন শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।

মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে নির্মম ধর্ষণের শিকার হয় আট বছরের এ শিশুটি। এরপর থেকে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে সে। আসিয়ার ধর্ষকসহ সকল ধর্ষকের উপযুক্ত বিচারের দাবিতে সারাদেশে বিক্ষোভ ও আন্দোলন চলছে।

মো: আল-আমিন স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Posted on: March 10, 2025 | Author: Chandradip News24