চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে দেশের সব শিক্ষা বোর্ডের ফল প্রকাশ করা হয়। এ বছর গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম।
২০২৪ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এবার মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। সারাদেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
📊 বোর্ডভিত্তিক অংশগ্রহণকারীর সংখ্যা:
- ঢাকা: ২ লাখ ৯১ হাজার ২৪১ জন
- রাজশাহী: ১ লাখ ৩৩ হাজার ২৪২ জন
- কুমিল্লা: ১ লাখ ১ হাজার ৭৫০ জন
- যশোর: ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন
- চট্টগ্রাম: ১ লাখ ৩৫ জন
- বরিশাল: ৬১ হাজার ২৫ জন
- সিলেট: ৬৯ হাজার ৬৮৩ জন
- দিনাজপুর: ১ লাখ ৩ হাজার ৮৩২ জন
- ময়মনসিংহ: ৭৮ হাজার ২৭৩ জন
- মাদরাসা (আলিম): ৮৬ হাজার ১০২ জন
- কারিগরি (ভোকেশনাল/বিএম): ১ লাখ ৯ হাজার ৬১১ জন
🧕 ছাত্রীরা এগিয়ে:
এইচএসসি ও সমমানের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ছাত্রীদের পাসের হার ৬৩ শতাংশ, আর ছাত্রদের পাসের হার ৫৫ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রীরা প্রায় ৮ শতাংশ এগিয়ে।
মোট ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন শিক্ষার্থী পাস করেছে, যার মধ্যে ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন ছাত্রী এবং ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন ছাত্র।
🏆 জিপিএ-৫ প্রাপ্তি:
মোট ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন, আর ছাত্র ৩২ হাজার ৫৩ জন।
📉 শতভাগ ফেল করা প্রতিষ্ঠান:
এবারের পরীক্ষায় দেশের ২০২টি শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছে।
গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি। অর্থাৎ এবার শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা তিনগুণ বেড়েছে।
📚 আলিম ও কারিগরি বোর্ড:
- আলিমে পাসের হার: ৭৫.৬১%
জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন। - কারিগরিতে পাসের হার: ৬২.৬৭%
জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬১০ জন।
🕓 পুনঃনিরীক্ষণ আবেদন:
ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত।
আবেদন করতে হবে ওয়েবসাইটে:
🔗 https://rescrutiny.eduboardresults.gov.bd
🌐 ফলাফল দেখার নিয়ম:
শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে:
🔗 www.educationboardresults.gov.bd
অথবা মোবাইল থেকে 16222 নম্বরে SMS পাঠিয়ে।
মো. আল-আমিন
স্টাফ রিপোর্টার, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম





