আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় রোববার

Views: 34

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের রায় আগামী রোববার (১৬ মার্চ) ঘোষণা করা হবে। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ দিন রায়ের জন্য তারিখ নির্ধারণ করেছে।

শুক্রবার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, মামলার রায় রোববারের কার্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর রাতে বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে ছাত্রলীগের একদল নেতাকর্মী পিটিয়ে হত্যা করেন।

এছাড়া, আবরার ফাহাদ হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর ২৪ ফেব্রুয়ারি শুনানি শেষ হয় এবং রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। ২০২১ সালের ৮ ডিসেম্বর, আদালত এই হত্যা মামলায় ২০ বুয়েট শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড দেয়। আরও পাঁচ শিক্ষার্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। মামলার নথি ২০২২ সালের ৬ জানুয়ারি হাইকোর্টে পৌঁছায় এবং গত বছরের ২৮ নভেম্বর হাইকোর্ট বেঞ্চে এই বিষয়ের শুনানি শুরু হয়।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Posted on: March 15, 2025 | Author: Chandradip News24