চন্দ্রদ্বীপ নিউজ..বৃষ্টি ও উজানের ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি বেড়ে জেলার প্রায় দুই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বাড়তি পানি সরানোর জন্য এক ফুট করে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট তাতে ও কমছে না পানি । জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হ্রদে পানি বাড়ার কারণে রাঙামাটি শহর, লংগদু, বাঘাইছড়ি, বরকল ও বিলাইছড়ির নিচু এলাকা ডুবে রয়েছে। এতে ভোগান্তিতে দিন কাটছে বাসিন্দাদের। গতকাল সকালে শহরের কুমড়াটিলা, লুম্বিনী, আসামবস্তি, নোয়াপাড়া, মুসলিমপাড়া, ব্রাহ্মণটিলাসহ শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, অনেক সড়ক পানিতে ডুবে রয়েছে। অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে।পানিবন্দি থাকার ফলে নিরাপদ পানির অভাব দেখা দিয়েছে যার ফেলে পানিবাহিত রোগ ছড়িয়ে পরছে।

অতিবৃষ্টি ও ঢলের পানিতে বন্দি দুই হাজার পরিবার
Views: 36



