ইতিহাসের তীব্র ঠান্ডায় জবুথবু চীন

চন্দ্রদীপ ডেস্ক : ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম শৈত্যপ্রবাহ বিরাজ করছে চীনে। এতে জবুথবু অবস্থা রাজধানী বেইজিংসহ বিভিন্ন অঞ্চলে। এরই মধ্যে তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে গেছে বলে রেকর্ড করেছে আবহাওয়া কেন্দ্র। ১১ ডিসেম্বরের ওই রেকর্ড ১৯৫১ সালে হিসাব শুরুর পর থেকে আজ পর্যন্ত দীর্ঘতম শৈত্যপ্রবাহ। খবর সিএনএনের।

অবশ্য তাপমাত্রা কিছুটা বাড়লেও এখনও শূন্য ডিগ্রির কাছেই রয়েছে। ফলে ভারী তুষারপাতের কারণে সোমবার বন্ধ হয়ে গেছে উত্তর চীনের বেশির ভাগ রাস্তা। শিক্ষাপ্রতিষ্ঠানে বাতিল করা হয়েছে ক্লাস। বন্ধ রয়েছে ট্রেনও।

গত রোববার বিকেলে রাষ্ট্রীয় গণমাধ্যম বেইজিং ডেইলি জানায়, বেইজিংয়ের নানজিয়াও আবহাওয়া কেন্দ্রে রেকর্ড করা তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠে প্রথমবারের মতো। এতে বলা হয়, ১১ ডিসেম্বর প্রথমবার তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যায়, যা স্থায়ী হয় ৩০০ ঘণ্টার বেশি সময়।

এ শক্তিশালী শৈত্যপ্রবাহ চলতি মাসে চীনের বেশির ভাগ অঞ্চলে প্রবাহিত হয়েছে। এমন পরিস্থিতিতে চীনের কেন্দ্রীয় প্রদেশ হেনানে একাধিক সিস্টেমে অচলাবস্থা দেখা দিয়েছে। স্কুল, হাসপাতাল এবং আবাসিক ভবনে গরমের ব্যবস্থা করতে হচ্ছে।

এদিকে বেইজিংয়ে ঠান্ডা আবহাওয়ার কারণে শহরের মেট্রো সিস্টেমে সমস্যা সৃষ্টি হয়েছে। পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, তুষারময় পরিস্থিতিতে মেট্রো লাইনে দুই ট্রেনের সংঘর্ষে কয়েকশ যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়।

উত্তর-পশ্চিম গানসু প্রদেশে চলতি মাসে ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত করেছে এই শৈত্যপ্রবাহ।




আসছে তীব্র শৈত্যপ্রবাহ

চন্দ্রদীপ ডেস্ক: অন্যান্যবার ডিসেম্বরে শীত জাঁকিয়ে বসলেও এবারের চিত্র ভিন্ন। ডিসেম্বরের শেষদিকে এসেও শীতের তেমন প্রভাব নেই। বরং বিগত কয়েকদিন ধরে মেঘের কারণে দিনে শীত ও রাতে কিছুটা গরম অনুভূত হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৯-৩০ ডিসেম্বরের দিকে তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করবে।

জানুয়ারির শুরুর দিকে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) মেঘ কেটে যাওয়ায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিন সকালে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। আর দেশের অন্যান্য জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াসের উপরে।

 




রাতের তাপমাত্রা ২ ডিগ্রি কমার আভাস

চন্দ্রদ্বীপ ডেস্ক: আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।



সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়

চন্দ্রদ্বীপ ডেস্ক: সকালে সূর্যের দেখা মিললেও হাড়কাঁপানো শীতে ভোগান্তি পোহাচ্ছে উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।




এক সপ্তাহের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান হামাসের

চন্দ্রদ্বীপ ডেস্ক:  মিসরের নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, কয়েক ডজন জিম্মির মুক্তির বদলে হামাসকে ‘এক সপ্তাহের’ যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল। তবে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সশস্ত্র এ গোষ্ঠী। তারা জানিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হবে না।



পঞ্চগড়ের তাপমাত্রা নামল ৯.৭ ডিগ্রিতে 

চন্দ্রদ্বীপ ডেস্ক: সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। গত তিনদিন ধরে পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহের এ ধারাবাহিকতায় সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তার আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত তিন দিন ধরেই এ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ।



চীনে বিরল তুষারপাত : দুটি পাতালরেলের সংঘর্ষে আহত ৫১৫

চন্দ্রদীপ ডেস্ক : চীনের বেইজিংয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি পাতাল রেলের সংঘর্ষে ৫১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০২ জনের শরীরের বিভিন্ন অংশের হাঁড় ভেঙে গেছে। পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি অঞ্চলের বিস্তীর্ণ পাতাল রেল ব্যবস্থার চাংপিং লাইনে এই দুর্ঘটনা ঘটেছে।

শুক্রবার এক বিবৃতিতে শহর পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী তুষারপাতের কারণে পিচ্ছিল ট্র্যাকগুলোতে সামনের রেলটির স্বয়ংক্রিয় ব্রেকিং সিস্টেম কাজ করছিল না। পেছন থেকে আসা অপর রেলটি অবতরণ বিভাগে ছিল। সময়মতো সেটি ব্রেক করতে না পারায় এই দুর্ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে জরুরি চিকিত্সা কর্মী, পুলিশ এবং পরিবহন কর্তৃপক্ষ ছুটে আসেন। ঐ দিন রাত ১১টার মধ্যে সব যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত আহতদের মধ্যে ২৫ যাত্রীকে পর্যবেক্ষণে এবং ৬৭ জনকে তখনো হাসপাতালে ভর্তি করে রাখা হয়।

বুধবার থেকে শুরু হওয়া অস্বাভাবিক ভারী তুষারপাতের কারণে শহরটিতে কয়েকটি ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। সেইসঙ্গে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। সেখানে রাতারাতি তাপমাত্রা মাইনাস ১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় সড়ক চলাচলে, তীব্র শীত ও আরো তুষারপাতের সতর্কতা জারি অব্যাহত রয়েছে। বেইজিংয়ে শীতকালে প্রচণ্ড ঠান্ডা থাকলেও ভারী তুষারপাতের ঘটনা বিরল।




জেঁকে বসেছে শীত, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ




উপকূলে তীব্র শীত, বিপর্যস্ত জনজীবন

মো: আল-আমিন (পটুয়াখালী): তীব্র শীতে কাপঁছে দক্ষিণের জনপদ। ঘন কুয়াশার সঙ্গে বইছে মৃদু হিমেল হাওয়া। আজ সকাল ৯টায় জেলার কলাপাড়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। এতে ভোগান্তিতে পড়েছের নিম্ন আয়ের মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন গভীর সাগরে মাছ শিকাররত জেলেরা।

এদিকে জেলার সব হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। ডিসেম্বর মাসজুড়ে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।

কলাপাড়া পৌর শহরের রিকশাচালক ইয়াকুব মিয়া বলেন, গত দুই দিন ধরে শীত পড়ছে। সকালে এবং রাতে রিকশা চালালেই শীতে কাঁপুনি ওঠে। তারপরও পেটের টানে চলতে হয়। কিন্তু সকালে ও রাতে যাত্রী অনেকটা কম থাকে।

একই এলাকার লঞ্চঘাটের ভ্যানচালক মানিক মিয়া বলেন, যেমন কুয়াশা তেমনি শীত পড়ছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, ঘন কুয়াশা এবং শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এই মাসজুড়ে অব্যাহত থাকতে পারে শীত।




তাপমাত্রার নামল ১০.৩ ডিগ্রিতে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  পঞ্চগড়ে সকালে রোদ উঠলেও বেড়েছে শীতের দাপট। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় এই এলাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা এটি।