দুপুরের মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে যে ৭ জেলায়

চন্দ্রদ্বীপ ‍নিউজ: ঝড় বৃষ্টি বন্যা আমাদের নিত্য ‍দিনের সাথী । আজ দেশের সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ অবস্থায় সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

 




সাগরে লঘুচাপ, সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, ঢাকায় তেমন বৃষ্টি না হলেও খুলনা অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে যেতে পারে।

তিনি আরও জানান, আগামী ২৪ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা ঘণীভূত হলেও বাংলাদেশের উপকূলে বড় ধরনের প্রভাব ফেলবে না। তবে দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত দেখাতে হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে মাত্র তিন ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




দুপুরের মধ্যে ১০ জেলায় ঝোড়ো হাওয়ার আভাস

চন্দ্রদ্বীপ নিউজ: দেশের ১০ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

 




আগামী পাঁচ দিনে বজ্রসহ ভারি বর্ষণের সতর্কতা, আবহাওয়া অফিসের সতর্কবার্তা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন এলাকায় তীব্র বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

  • বুধবার (৩ সেপ্টেম্বর): রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
  • বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টি। ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
  • শুক্রবার (৫ সেপ্টেম্বর): রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু স্থানে বৃষ্টি। কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
  • শনিবার (৬ সেপ্টেম্বর): রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কয়েকটি এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
  • রবিবার (৭ সেপ্টেম্বর): রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট এবং দেশের অন্যান্য বিভাগেও বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে নদী-নালা ও পাহাড়ি এলাকায় থাকার সময় অতি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা

দেশের ছয় অঞ্চলে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে সতর্ক করার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওরা দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দক্ষিন-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি প্রবাহিত হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, বুধবার সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আবহাওয়ার এই পরিস্থিতিতে জনগণকে নিরাপদ অবস্থান নেওয়ার জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




আগামী ১০ দিন দেশে বৃষ্টি, কোথাও কোথাও ভারি বর্ষণের আভাস

দেশের সব বিভাগে আগামী ১০ দিন বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে আগামী পাঁচ দিন কোথাও কোথাও ভারি থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। একই সঙ্গে তাপমাত্রা ওঠানামা করবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আগামীকাল মঙ্গলবার সকাল ৯টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

  • মঙ্গলবার (২ সেপ্টেম্বর): দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
  • বুধবার (৩ সেপ্টেম্বর): রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
  • বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন এলাকায় বৃষ্টি ঝরবে। ঢাকাসহ দক্ষিণাঞ্চলের দু–এক জায়গায়ও বৃষ্টির আভাস রয়েছে।
  • শুক্রবার (৫ সেপ্টেম্বর): রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু–এক স্থানে বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ কারণে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টিপাত বাড়তে পারে এবং কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

এ সময়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত) দেশের সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নওগাঁর বদলগাছীতে ৫৭ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলার ৯ রুটে লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ার কারণে ভোলার ৯টি রুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ইন্টারনাল ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি (বিআইডব্লিউটিএ)। রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে এ নির্দেশনা কার্যকর হয়।

ভোলার সহকারী পরিচালক মো. রিয়াদ হোসেন জানান, বঙ্গোপসাগরে লঘুচাপ ও তীব্র বাতাসের কারণে নদীর পানি উত্তাল থাকায় নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লঞ্চ চলাচল বন্ধ থাকা রুটের মধ্যে রয়েছে: ভোলা-লক্ষ্মীপুর, ঢাকা-মনপুরা, বেতুয়া-ঢাকা, দৌলতখান-আলেকজান্ডার, হাকিমউদ্দিন-আলেকজান্ডার, মির্জাকালু-আলেকজান্ডার ও কচ্ছপিয়া-ঢালচর।

তিনি আরও জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই রুটগুলোতে লঞ্চ চলাচল স্থগিত থাকবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে BIWTA সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলার সব রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক

পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে নদী উত্তাল থাকায় দু’দিন বন্ধ থাকার পর ভোলার ১২টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

বিআইডব্লিউটিএ ভোলা নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া নেই। সতর্ক সংকেতও নামানো হয়েছে।

লঞ্চ চলাচল বন্ধ থাকা ১০টি গুরুত্বপূর্ণ নৌরুটের মধ্যে ছিল— ইলিশা-লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাট, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, হাতিয়া-চরফ্যাশন, মনপুরা-ঢাকা, তজুমদ্দিন-মনপুরা, দৌলতখান-আলেকজান্ডারসহ অন্যান্য রুট। বুধবার দুপুর ১টা থেকে এই রুটগুলিতে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ছিল।

ইন্সপেক্টর জসিম উদ্দিন বলেন, “শুক্রবার বেলা ১১টা থেকে এসব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করা হয়েছে। এতে যাত্রীদের দীর্ঘ দুইদিনের দুর্ভোগ লাঘব হয়েছে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলার ১০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে উত্তাল নদীতে দুর্ঘটনা এড়াতে ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ৩টার দিকে ভোলা নদী বন্দরের ট্রাফিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

লঞ্চ চলাচল বন্ধ থাকা নৌরুটের মধ্যে রয়েছে:

  • ইলিশা-লক্ষ্মীপুর (মজুচৌধুরী ঘাট)

  • চরফ্যাশন-ঢাকা

  • হাতিয়া-ঢাকা

  • হাতিয়া-চরফ্যাশন

  • মনপুরা-ঢাকা

  • তজুমদ্দিন-মনপুরা

  • দৌলতখান-আলেকজান্ডার

  • এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নৌরুট।

তবে ভোলা সদরের খেয়াঘাট-ঢাকা, ইলিশা-ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, লালমোহন-ঢাকা, ঘোষেরহাট-ঢাকা ও ভেদুরিয়া-বরিশাল রুটে যাত্রীবাহি লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

মো. জসিম উদ্দিন জানান, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি রয়েছে। দুর্ঘটনা এড়াতে বুধবার দুপুর ১টা থেকে এই ১০টি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। অন্যান্য নৌরুটে যাত্রা নিরাপদ ও স্বাভাবিক রয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত, উত্তাল বঙ্গোপসাগর

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বুধবার (১৩ আগস্ট) দুপুরে প্রকাশিত আবহাওয়ার সতর্কবার্তায় এ নির্দেশ দেওয়া হয়।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য সৃষ্টি হয়েছে, ফলে উপকূলীয় এলাকায় দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান করতে এবং অত্যন্ত সতর্কভাবে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস:

  • আজ (বুধবার): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

  • বৃহস্পতিবার (১৪ আগস্ট): রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

  • শুক্রবার (১৫ আগস্ট): খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

  • শনিবার (১৬ আগস্ট): চট্টগ্রাম ও সিলেট বিভাগে বেশি বৃষ্টি হতে পারে, অন্যান্য স্থানে ছড়িয়ে-ছিটিয়ে বৃষ্টি হতে পারে।

  • রোববার (১৭ আগস্ট): রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে ভারী বৃষ্টি হতে পারে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫