কুয়াকাটায় বৌদ্ধ বিহারের জমি দখলের অভিযোগ

মো: আল-আমিন (পটুয়াখালী): কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের জমি দখল করে পাবলিক টয়লেট নির্মাণের অভিযোগ উঠেছে কুয়াকাটা পৌরসভার মেয়র মো. আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে। এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছে বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ। রোববার (২৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের বরাবরে অভিযোগটি দেয়া হয়।

কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বিহারাধ্যক্ষ ইন্দ্রবংশ ভান্তে স্বাক্ষরিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, কুয়াকাটার কেরানীপাড়া সংলগ্ন এস এ ৫৩০নং খতিয়ানের ৫৩৭৪ নং দাগে ২-৪৪ একর জমি গত ০৭/১১/১৯৪৭ তারিখে রেজিস্ট্রিকৃত ০৯ নং চুক্তিপত্র দলিলের মাধ্যমে বৌদ্ধ বিহার নির্মাণের জন্য কেরানীপাড়ার মগদের পক্ষে পাড়া মাদবর নোলাউ মগ বরাবরে হস্তান্তর করে। ভূমির দখল বুঝাইয়া দিলে দলিল মূলে শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ ওই জমির মালিক।

কিন্তু এস এ ৫৩৭৪ নং দাগের পূর্ব অংশে রাখাইন মার্কেট সংলগ্ন জমিতে কুয়াকাটা পৌরসভার মেয়র পাবলিক টয়লেট নির্মাণ কাজ শুরু করেন। শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ ওই কাজ বন্ধে উচ্চ আদালতের স্থগিত আদেশ দিয়ে আপত্তি জানান। নির্মাণ কাজ সাময়িক বন্ধ রাখার পর হঠাৎ করে আদালতের নির্দেশনা অমান্য করে গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে পাবলিক টয়লেটটির ছাদ ঢালাই কাজ সম্পন্ন করার চেষ্টা করেন। পাবলিক টয়লেট নির্মাণ করার জন্য কুয়াকাটা পৌরসভা এলাকায় অঢেল জমি থাকা সত্ত্বেও ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখল করে পাবলিক টয়লেট নির্মাণ করার বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত। বৌদ্ধ বিহারের পবিত্রতা রক্ষায় এ পাবলিক টয়লেট নির্মাণ কাজ বন্ধ করা প্রয়োজন। কাজটি বন্ধ করা না হলে বিহার কর্তৃপক্ষের অপূরণীয় ক্ষতি হবে।

এ বিষয়ে কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কলটি রিসিভ করেননি।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক নুর কুতুবুল আলম  জানান, শনিবার রাতে মৌখিক অভিযোগের ভিত্তিতে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসারকে উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে বসতে বলা হয়েছে। সকল পক্ষের কাগজপত্র যাচাই-বাছাই শেষে কোথায় পাবলিক টয়লেট নির্মাণ করা হবে সে সিদ্ধান্ত নেয়া হবে।




প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল আজ




সকালে ঘুম ভাঙতে সহজ কিছু কৌশল

চন্দ্রদ্বীপ ডেস্ক:  রাতে যখনই ঘুমাতে যান না কেন, সকালে ঘুম ভেঙে আর উঠতেই মন চায় না এমন অনেকে আছেন। মনে হয়, আরেকটু ঘুমিয়ে থাকি! কিন্তু আমাদের মনের চাওয়া অনুসারে তো সবকিছু ঘটে না। যাপিত জীবনের নানা ব্যস্ততা আমাদের ঘিরে থাকে। তাই না চাইলেও উঠতেই হয়। আর এই ঘুম ভেঙে ওঠাটাই যেন হয়ে ওঠে যুদ্ধজয়ের সমান। কারণ তখন নানাভাবে চেষ্টার পরও অনেক কষ্ট করে উঠতে হয়। আপনিও যদি এমন সমস্যায় ভুগে থাকেন তাহলে এখনই সতর্ক হতে হবে। চলুন জেনে নেওয়া যাক, কী করবেন-



আজ টিভিতে যেসব খেলা দেখবেন 




সুইডেনের ন্যাটোতে যোগদানে আর বাধা নেই

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সামরিক জোট ন্যাটোতে সুইডেনের যোগদানের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে হাঙ্গেরি। এ অনুমোদনের ফলে সুইডেনের ন্যাটোর সদস্য পদ পেতে আর কোনো বাধা রইল না। রয়টার্স জানিয়েছে, সোমবার এ অনুমোদন দিয়েছে হাঙ্গেরি পার্লামেন্ট।



ইজরায়েলি দূতাবাসের সামনে গায়ে আগুন দেওয়া মার্কিন সেনার মৃত্যু




পঙ্কজ উদাসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক




১২ মার্চ রমজান মাস শুরু হতে পারে




দেশপ্রেম ও পেশাদারিত্বের পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েছে পুলিশ




কলাপাড়ায় লেকের পানিতে জাল ফেলতেই উঠে এলো ইলিশ

বরিশাল অফিস ::

পটুয়াখালীর কলাপাড়ায় একটি লেকে জাল ফেলার পর ৬০০ গ্রাম ওজনের ইলিশ মাছ ধরা পড়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ডালবুঞ্জ এলাকায় ৩১৩ এগ্রো ফার্মের লেকে মাছটি পাওয়া যায়।

৩১৩ এগ্রো ফার্মের চেয়ারম্যান হাবিবুর রহমান মিজবাহ বলেন, সকালে ফার্মের লেকে মাছ ধরার জন্য জাল ফেললে অন্য মাছের সঙ্গে একটি ইলিশ উঠে আসে। বিষয়টি প্রথমে বিশ্বাস হয়নি। পরে ভালোভাবে পরীক্ষা করে মাছটি ইলিশ বলেই নিশ্চিত হই।

তিনি আরও বলেন, লেকের পাশেই একটি ছোট নদী রয়েছে। সেখান থেকে হয়তো ইলিশটি লেকে প্রবেশ করেছে বলে ধারণা করছি।

৩১৩ এগ্রো ফার্মের পরিচালক মো. আরিফ বিল্লাহ বলেন, লেকে ইলিশ মাছ পেয়ে খুব অবাক হয়েছি। মাছটি আমরা খাওয়ার জন্য রেখে দিয়েছি।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নদীর তীরবর্তী হওয়ায় অন্য মাছের সঙ্গে মাছটি লেকে আসতে পারে।