আফগানিস্তানকে ১৫৫ রানেই গুটিয়ে দিলো আয়ারল্যান্ড

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ওপেনার ইব্রাহিম জাদরান হাফসেঞ্চুরি করলেন। কিন্তু সবমিলিয়ে ৫৪.৫ ওভারের বেশি খেলতে পারলো না আফগানিস্তান, প্রথম ইনিংসে গুটিয়ে গেলো ১৫৫ রানেই।

টলারেন্স ওভালে সিরিজের একমাত্র টেস্টে আফগানিস্তানকে এত অল্প রানে অলআউট করার পেছনে বড় অবদান মার্ক এডায়ারের। আইরিশ পেসার ৩৯ রান খরচায় একাই নেন ৫টি উইকেট। ২টি করে উইকেট শিকার কুর্তিস ক্যাম্ফার আর ক্রেইগ ইয়ংয়ের।

টস জিতে ব্যাট করতে নেমে ১১ রানে ২ উইকেট হারালেও অধিনায়ক হাসমতউল্লাহ শহিদিকে নিয়ে বিপদ কাটিয়ে উঠেছিলেন ইব্রাহিম জাদরান। ২ উইকেটে ৬৬ রান তুলে আফগানিস্তান। কিন্তু শহিদি (২০) আউট হওয়ার পর ধসে পড়ে আফগানদের ইনিংস। ৮৯ রানে শেষ ৮ উইকেট হারায় তারা।

ইব্রাহিম জাদরান করেন ৫৩। শেষদিকে একা লড়াই করেছেন করিম জানাত। কিন্তু সঙ্গীর অভাবে দলের পুঁজিটা সম্মানজনক জায়গায় নিতে পারেননি। ৪১ রানে অপরাজিত থেকে যান এই অলরাউন্ডার।




জনপ্রিয়তায় বাইডেনকে টেক্কা মিশেল ওবামার

চন্দ্রদ্বীপ ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী এবং যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামাকে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে দেখতে চান ডেমোক্রেটিক পার্টির প্রায় অর্ধেক সদস্য। সাম্প্রতিক এক জরিপে জানা গেছে এই তথ্য।



রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা




বরিশালে ১০ টাকা বাজারে সুবিদা বঞ্চিত অসহায় দুস্থদের মধ্যে হাজার টাকার টাকার পণ্য বিক্রি

বরিশাল অফিস :: আসন্ন মাহে রমজানকে সামনে রাখা সহ বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির কারনে চাল,ডাল, ভোজ্যতেল,ছোলা,চিনি,লবণ,আটা,ডিম,নুডলুস,মাছ,মোরগ খাতা-কলম সহ ১৮টি আইটেমের মধ্যে পচন্দমত জন প্রতি ১০ টাকার সুপারশপ বাজারের মাধ্যমে

হাজার টাকার ১০টি পন্য বরিশাল সদরের সুবিদা বঞ্চিত অসহায় দুস্থ, ও নিম্ন প্রান্তিক কলোনী বাসিদের হাতে প্রতিকী মূল্যে তুলে দেওয়ার আয়োজন করেছে বিদ্যানন্দ
ফাউন্ডেশন।

বুধবার (২৮) ফেব্রয়ারি বরিশাল নগরীর রাজা বাহাদুর সড়কস্থ মহিলা ক্লাবে দিনব্যপি ১০ টাকার বাজারে হাজার টাকার বাজার ব্যবস্থার উদ্ধোন করেন বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ ঘড়াই।

বিদ্যানন্দন ফাউন্ডেশন বোর্ড মেম্বার সদস্য মোঃ জামাল উদ্দিন বলেন, বাজারে যখন ১ লিটার তেলের মূল্য ১৮০ টাকা সেখানে এই সুপারশপে ১ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া চাল কেজি ১টাকা, ছোলা বুট,চিনি,এ্যাংকর ডাল, আটা ২ কেজি,ডিম ১২ পিচ,জুস,বয়লার মুরগি,মাছ,ফ্যামিলি নুডলুস সহ ১৮ পণ্যের মধ্যে সুবিদা বঞ্চিত গ্রাহক সদস্য তাদের পচন্দমত ১০ টি পণ্য ১ টাকা ধরে এই বিদ্যানন্দন ফাউন্ডেশনের ১ দিন ব্যাপি সুপারশপের বাজার থেকে কিনে নিতে পারছেন।

এসময় ১০ টাকার বাজারের ক্রয় করতে আসা বেশ কয়েকজন সুবিদা বঞ্চিত ক্রেতা সহ বৃদ্ধ রহিমা বেগম বলেন এই ১০ টাকার বাজারে এসে খুব ভাল লাগছে এত কম দামে জিনিস পাওয়ার কথা চিন্তা করতে পারি নাই। গরিবের জন্য এই বাজারের ব্যবস্থা করায়সত্যি খুব খুশি হয়েছি। আজকে কেনা কাটা করেছি তা মন খরে খেতে পারবো। তিনি বলেন এবারের রমজানে এই বাজার অনেক উপকার হইছে।

বিদ্যানন্দন ফাউন্ডেনের বাজারে কর্মরত স্বেচ্ছাসেবক মিজানুর রহমান বলেন, বরিশাল শহরের ২ শতাধিক প্রান্তিক পরিবার মাত্র ১০ টাকায় যেপণ্যগুলো তারা পাচ্ছে তা বাজারে মূল্য প্রায় ১২ থেকে ১৩০০টাকা। এই বাজারের প্রতিটি পণ্যের মূল্য ১ টাকা মাত্র। সুবিদা বঞ্চিত মানুষ নিজের পচন্দমত পণ্য বাছাই করে ক্রয় করার স্বাধীনতা তৈরী করতে এধরনের বাজার আয়োজন করা হয়েছে। এছাড়া তাড়া যেন মনে না করেন যে এটি কোন দান, এই জন্য তাদের কাছ থেকে নামমাত্র মূল্যে নেয়া হচ্ছে

 

বিদ্যানন্দন ফাউন্ডেশনের মেম্বার সদস্য মোঃ জামাল উদিন বলেন,আমাদের টিম সদস্যরা বরিশালের ৪টি কলোনীর মধ্যে সুবিদা বঞ্চিত,অসহায় ও দুস্থদের সারবে করা ও যাচাই- বাছাই করে আমরা ২ শতাধিক মানুণের মধ্যে এই বাজারের পন্য তাদেরকে দেওয়ার ব্যবস্থার আয়োজন করেছি। তিনি আরো বলেন তাদের বাজারে মহিলা ও পুরুষ সহ ২০ জন নিজস্ব বলানটিয়ার সদস্য সর্বক্ষণ কাজ করছে।

১০ টাকার বাজারে ২হাজার টাকার পণ্য বিক্রি কার্যক্রম উদ্ধোধন করতে এসে অতিরিক্ত জেলা প্রশাসক মনদীপ গড়াই বলেন বর্তমান সময়ে সমাজে আর্থিকভাবে যারা খারাপ
আছে এদের পাশে দাঁড়ানো কাজে সব সময় বরিশাল জেলা প্রশাসক তাদের পক্ষে আছে ও পাশে থাকবে।

 




মালিতে সেতু থেকে নদীতে পড়ল বাস, নিহত ৩১




মার্চের প্রথম সপ্তাহে বাড়তে পারে মন্ত্রিসভার আকার

 

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: মার্চের প্রথম সপ্তাহে মন্ত্রিসভার আকার বাড়তে পারে। নতুন মন্ত্রিসভায় ৮ থেকে ১০ জন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী যুক্ত হতে পারেন। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১১ জানুয়ারি ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়। অন্যান্য বারের তুলনায় এ মন্ত্রিসভার আকারে অনেক ছোট। তাই অল্পদিনের মধ্যে মন্ত্রিসভার আকার বাড়বে এটি অনেকটাই নিশ্চিত ছিল। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল, সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভার আকার বাড়তে পারে।

এরই মধ্যে সংরক্ষিত আসনে ৫০ জন নারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বুধবার (২৮ ফেব্রুয়ারি) তাদের শপথ হবে। তাই মার্চের প্রথম সপ্তাহে মন্ত্রিসভা সম্প্রসারিত হওয়ার জোর সম্ভাবনা রয়েছে বলে জানা

 




বরগুনায় গৃহবধূকে মারধর করে অর্থ ও স্বর্ণালংকার লুট

বরিশাল অফিস :: বরগুনার তালতলী গৃহবধূকে মারধর করে অর্থ ও স্বর্ণালংকার লুট করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের শানুর বাজার এলাকার নুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

এসময় বাড়িতে নুরুলের পুত্রবধূ নিলুফা আক্তার (৩০) ও নাতনি ঈভা (১৮) উপস্থিত ছিলেন। এ ঘটনায় আহত নিলুফ বর্তমানে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত নিলুফা জানান, পুরুষদের অনুপস্থিতির সুযোগে ডাকাতদল (আফাজ, রহমান, সুমন, ইব্রাহীম) বাড়ির সীমানায় এলে নিলুফাকে একা পেয়ে তার ওপর হামলা চালায়। কয়েকজন তাকে টেনে হিঁচড়ে পার্শ্ববর্তী টিউবওয়েলের পাশে নিয়ে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন।ঘরে টাকা কোথায় আছে জানতে চেষ্টা করে। এসময় নাতনী ইভা, দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।

কয়েকজন ডাকাত ইভার পিছু ছুটে জানালা কেটে ঘরে ঢুকে ইভার কানের দুল ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এবং সমস্ত ঘর তছনছ করে ঘরে থাকা ৭০ হাজার টাকা নিয়ে যায় ডাকাতদল। তিনি আরও জানান, ঘটনার পর ৯৯৯-এ কল দিলেও তালতলী থানা থেকে পুলিশ ঘটনাস্থলে আসেনি।

স্থানীয় ইউপি মেম্বার বাচ্চু ডাকাতদের পক্ষ হয়ে মিট করে দেওয়ার আশ্বাস দিয়ে, ডাকাতদের পালিয়ে যেতে সহায়তা করেন। এ বিষয়ে তালতলি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ৯৯৯-এ কল করার কথা জানা নেই। তবে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।




গাজার এক-চতুর্থাংশ মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে: জাতিসংঘ




সাকিব-তামিমদের ম্যাচসহ টিভিতে খেলার সূচি




কাওলিন শহরে বাড়িঘরে আগুন দিচ্ছে জান্তা বাহিনী, রাখাইনে নিহত ৮০ সৈন্য

চন্দ্রদীপ ডেস্ক : মিয়ানমারে সামরিক জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে চলমান লড়াই আরও তীব্র হচ্ছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলের কাওলিন শহরের প্রায় ৮০ শতাংশ এলাকা ধ্বংস করেছে জান্তা সৈন্যরা। দুই সপ্তাহ আগে প্রতিরোধ বাহিনীর কাছ থেকে শহরটি পুনরুদ্ধার করার পর থেকে সেখানকার বাড়িঘরে আগুন দিচ্ছে সেনা বাহিনীর সদস্যরা। স্থানীয় বাসিন্দারা এ তথ্য জানিয়েছেন। অন্যদিকে আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে রাজ্যটির রামরি শহরে জান্তা বাহিনীর প্রায় ৮০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। খবর- দ্য ইরাবতি

একটি ড্রোন থেকে তোলা একটি ছবিতে দেখা গেছে, কাওলিন শহরের প্রায় সব বাড়ি পুড়ে গেছে। বেসামরিক জাতীয় ঐক্য সরকারের (এনইউজি) অধীনে জাতিগত সেনাবাহিনী ও পিপলস ডিফেন্স ফোর্স গ্রুপ (পিডিএফ) কয়েক দিন ধরে আক্রমণ করার পর গত বছরের ৬ নভেম্বর জেলা শহরটি দখল করে। ১২ ফেব্রুয়ারি কাওলিনে বড় অভিযান চালিয়ে জান্তা সরকার তা পুনরুদ্ধার করে।

কাওলিনভিত্তিক পিডিএফ সূত্র বলছে, শহরের আটটি ওয়ার্ডেই আগুন দেওয়া হয়েছে। জান্তা সৈন্যরা শহরের উপকণ্ঠে অন্তত ১০টি গ্রামে আগুন দিয়েছে। কাওলিন রেভলুউশন গ্রুপের একজন সদস্য বলছেন, ‘জান্তা সৈন্যরা ভোর ৫টা থেকে ইন বোকে কোনের লগিং এলাকায় অগ্নিসংযোগ করছে।’

শহরটি পুনরুদ্ধার করার পর থেকে সেখানকার বহুতল ভবনগুলোতে জান্তা সৈন্যদের মোতায়েন করা হয়েছে। তাদের জন্য বাধা এমন যেকোনো স্থাপনা ধ্বংস করছে।

কাওলিনের শহুরে প্রায় ২৫ হাজার বাসিন্দা। সেখানকার ২৫টি গ্রামের মানুষ দুই পক্ষের সংঘাতে বাস্তুচ্যুত হয়েছে। শহরের উপকণ্ঠে কিয়াউকটান গ্রামের কাছে তুমুল সংঘর্ষ চলছে। মান্দালে-শয়েবো সড়কে যানবাজন চলাচল ব্যাহত হচ্ছে। ২৩ ফেব্রুয়ারি থেকে অবরুদ্ধ মাইটকিনা-ইন্দাও-কাইউকটান সড়কেও যানবাহন আটকা পড়েছে।

রাখাইনে ৮০ জান্তা সৈন্য নিহত: এদিকে আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে রাখাইনের উপকূলীয় শহর রামরিতে জান্তা বাহিনীর প্রায় ৮০ সেনা নিহত হয়েছেন। তিন দিনের লড়াইয়ে এসব সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাখাইনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আরাকান আর্মির অগ্রযাত্রা থামানোর জন্য শনিবার সেখানে নতুন করে সেনা সদস্যদের পাঠায় জান্তা সরকার। শনিবার চারটি সামরিক হেলিকপ্টারে ১২০ জন সৈন্যকে রামরি শহরে আনা হয়। সোমবার রামরি দ্বীপ থেকে পিছু হটার সময় তাদের সঙ্গে লড়াইয়ে জান্তা বাহিনীর আরও ২০ সেনা নিহত হন। শহরটিতে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বোমা হামলা চালাচ্ছে জান্তা বাহিনী। এসব হামলায় শহরটির অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে।

আরাকান আর্মি বলছে, শনিবার লড়াইয়ে ৬০ জনের মতো জান্তা সৈন্য নিহত হয়েছে। যদিও ভারী অস্ত্রশস্ত্র ছিল জান্তাদের হাতে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রচুর অস্ত্র ও গোলাবারুদসহ সৈন্যদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে সংঘর্ষ শুরু হয় ডিসেম্বরের মাঝামাঝি যখন আরাকান আর্মির সৈন্যরা রামরি শহরের দক্ষিণে অং চ্যান থার পাহাড়ের চূড়ার প্যাগোডায় অবস্থান করা শাসক বাহিনীর ওপর আক্রমণ চালায়।

প্রসঙ্গত, মিয়ানমারের জান্তা সরকারের বিরোধী জাতিগত বিদ্রোহী গ্রুপগুলো হামলা চালিয়ে আসছে দেশটির বিভিন্ন অঞ্চলে। এরই মধ্যে সরকারের হাতছাড়া হয়েছে বিশাল এলাকা।