রোববার থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন ১৬৩ টাকা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আগামীকাল থেকে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকায় বিক্রি হবে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, রমজান মাসের বাইরেও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকবে।

শনিবার (২ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে ‘অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইম্যান অন্ট্রাপ্রেনারস বাংলাদেশ’ আয়োজিত এক অনুষ্ঠান শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, গতকাল শুক্রবার থেকে ভোজ্যতেলের মনিটরিং শুরু হয়েছে। আজ সকাল থেকেও সব মিলগেটে টিমগুলো মনিটরিংয়ে আছে। টেরিফ কমানোর পরে কত মাল তারা আমদানি করেছে এবং তাদের বাফারস্টোক তৈরির জন্য যে সময় দেওয়া হয় তা কতটা কাজে লাগিয়েছে সে বিষয়ে এরই মধ্যে তাদের চিঠি দেওয়া হয়েছে। আমি মনে করি আগামীকাল থেকে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৩ টাকায় বিক্রি হবে। আর প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৪৯ টাকায়।

তিনি বলেন, দিপাক্ষিক বৈঠকে ভারতের বাণিজ্যমন্ত্রী আমাদের পেঁয়াজ ছাড় করণের আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে তিনি সেখানে বসেই পেঁয়াজ ছাড়ের নির্দেশ দিয়েছেন, আমরা গতকাল সে চিঠি পেয়েছি। দেশটি থেকে ৫০ হাজার টন পেঁয়াজ এ সপ্তাহের মধ্যে আসা শুরু হবে।

তিনি বলেন, আমাদের টার্গেট রমজানে যেন ভোক্তাদের বেশি দামে পণ্য কিনতে না হয়। তেলে ভ্যাট-ট্যাক্স কমানোর চিঠি দিয়েছি যার প্রভাব রমজানে পড়বে। খেজুর প্রায় ১০ প্রকার রয়েছে। ব্যবসায়ীদের একমাস সময় দিয়েছি দাম কমানোর। বস্তায় আসা জায়েদি খেজুর আগামীকাল দাম নির্ধারণ করে দেওয়া হবে। আশা করছি এরপর দাম কমে আসবে অর্থাৎ এ সপ্তাহ থেকে সর্বোচ্চ খুচরা ও পাইকারী মূল্য নির্ধারণ করে দেওয়া হবে, এতে দাম কমে আসবে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা ব্যবসায়ীদের সমস্যা নিরসন করে দেব কিন্তু কোনো অজুহাত শুনবো না। যৌক্তিক কারণ ছাড়া রমজানে কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্য দেরিতে ছাড়ের সুযোগ নেই। আমাদের টার্গেট শুধু রমজান নয়, রমজান মাসের পরও নিত্যপণ্যের বাজার স্বাভাবিক থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশ কোনো ব্যবসায়ী বা গোষ্ঠীর হাতে সাধারণ মানুষ জিম্মি থাকবে না। টিসিবির এক কোটি মানুষ তেল-চিনিসহ কয়েকটি নিত্যপণ্য ভর্তুকি মূল্যে পাবেন।




কলাপাড়ায় ৭২ একর খাস জমি বন্দোবস্ত কাণ্ডে দুদকের জিজ্ঞাসাবাদ শেষ

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মুজিব শতবর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পে দুস্থদের জন্য ঘর সহ ২ শতাংশ খাস জমি বন্দোবস্তের আড়ালে ৪২ প্রভাবশালী বিত্তবানের নামে ২৫ কোটি টাকা মূল্যের ৭২ একর খাস জমি বন্দোবস্ত কাণ্ডের মামলায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শেষ করেছে দুদক।

মামলার তদন্ত কর্মকর্তা দুদক, সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী’র উপ-পরিচালক মামুনুর রশিদ চৌধুরী ও উপ-সহকারী পরিচালক আবদুল লতিফ হাওলাদার ইতোমধ্যে অভিযুক্ত কলাপাড়ার সাবেক ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক, ভূমি অফিস সার্ভেয়ার মো: হুমায়ুন কবির, সাব রেজিস্টার রেহেনা পারভিন সহ সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারীদের জিজ্ঞাসাবাদ শেষ করেছে।

৩রা ও ৪ঠা মার্চ ৪২ প্রভাবশালী খাস জমি দলিল গ্রহীতাদের সমন্বিত জেলা কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষ করবে দুদক। এরপর অভিযুক্তদের বিচারের জন্য শীঘ্রই আদালতে অভিযোগ পত্র দাখিল করবে দুদক।

এর আগে দুদক সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালী’র সহকারী পরিচালক মো: জাভেদ হাবিব বাদী হয়ে সার্ভেয়ার মো: হুমায়ুন কবিরকে প্রধান আসামী করে অজ্ঞাতানামা আসামীদের নামে ১৬ আগস্ট বিকেলে দুদক, সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দায়ের করেন।

সূত্র জানায়, পটুয়াখালীর কলাপাড়ার আলোচিত ৭২ একর খাস জমি বন্দোবস্ত কাণ্ডে ইউএনও আবু হাসনাত, সাব-রেজিস্টার রেহেনা পারভিন, সার্ভেয়ার মো: হুমায়ুন কবির তাদের নির্দোষিতার বিষয়ে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। মুজিব শতবর্ষের আশ্রয়ণ-২ প্রকল্পে দুস্থদের জন্য ঘর সহ ২ শতাংশ খাস জমি বরাদ্দে সরকারের মহতী উদ্যোগ বাস্তবায়নের অন্তরালে বিপুল অর্থের বিনিময়ে ৪২ প্রভাবশালী বিত্তবানের নামে ২৫ কোটি টাকা মূল্যের ৭২ একর খাস জমি বন্দোবস্ত দেয় অভিযুক্তরা।

সূত্রটি আরও জানায়, আলোচিত ৭২ একর খাস জমি বন্দোবস্ত কাণ্ডের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। ৪২ প্রভাবশালী খাসজমি বন্দোবস্ত দলিল গ্রহীতাকে জিজ্ঞাসাবাদ শেষ হলে মামলাটিতে গতি আসবে। এরপর অভিযোগ পত্র নিয়ে আদালতে শুনানী, অভিযোগ গঠন, স্বাক্ষ্য গ্রহণ, জেরা, যুক্তি তর্ক এবং রায় প্রচার।




পটুয়াখালীতে থানায় গিয়ে স্বামীকে কুপিয়ে হত্যার বর্ণনা দিলেন স্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী শহরের কলাতলা এলাকায় স্বামীকে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন স্ত্রী মিম আক্তার (১৯)।

শুক্রবার (১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ওই নারীকে হেফাজতে নিয়েছে। পাশাপাশি লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতলের মর্গে পাঠিয়েছে।

হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির নাম রাকিব ইসলাম (২৫)। তিনি পেশায় মুরগি ব্যবসায়ী। রাকিব ভোলার লাল মোহন উপজেলার ফুলবাগিছিয়া গ্রামের নজরুল ইসলামে ছেলে। তার স্ত্রী মিম পটুয়াখালী সদর উপজেলার ইটবারিয়া ইউনিয়নের জুয়েল আকনের মেয়ে।

স্বজনরা জানান, রাকিব ও মিমের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। ছয় মাস আগে তারা বিয়ে করেন। বিয়ের পর তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়।

পুলিশ জানায়, ওই নারী তার স্বামীকে হত্যার পর পটুয়াখালী সদর থানায় গিয়ে, হত্যার বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ তার কাছ থেকে বাসার ঠিকানা নিয়ে ঘটনাস্থলে এসে তার স্বামীর মরদেহ উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান বলেন, মিম নামের এক নারী তার স্বামীকে হত্যার দায় স্বীকার করে সদর থানায় আত্মসমর্পণ করেন। আমাদের কাছে বিষয়টি অস্বাভাবিক মনে হলে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠিয়ে সত্যতা পেয়েছি।

ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।




ফরচুন বরিশালকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রংপুর রাইডার্স

চন্দ্রদ্বীপ ডেস্ক:  বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে এই ফরচুন বরিশালের কাছে হেরেই বিদায় হয়ে যায় রংপুর রাইডার্সের। শুধু ওই ম্যাচেই নয়, সাকিব-তামিম দ্বৈরথের কারণে পুরো বিপিএলেই আলাদা রোমাঞ্চ ছড়িয়েছে এই দুই দলের লড়াই।

তবে মাঠের লড়াই মাঠে। ক্রিকেটটা ভদ্রলোকের খেলা, সেটিই দেখালো রংপুর রাইডার্স। নিজেরা শিরোপা ছুঁতে না পারলে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের অভিনন্দন জানিয়েছে রংপুর ফ্র্যাঞ্চাইজি।

শুক্রবার রাতে ফাইনালের পর রংপুরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বরিশালকে। তাছাড়া অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও পোস্ট করে বরিশালকে অভিনন্দন জানিয়েছে রংপুর। অভিনন্দন বার্তায় তারা লিখেছে, ‘রংপুর রাইডার্সের পক্ষ থেকে নতুন বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে ফুলেল শুভেচ্ছা।’




ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চায় ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ত্রাণের জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনায় শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও মানবিক সহায়তা নিশ্চিতকরণে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার কথা জানিয়েছে।

এর আগে বৃহস্পতিবার মন্ত্রণালয় জানায় ইসরায়েলি গণহত্যার অংশ হিসেবেই ত্রাণের জন্য অপেক্ষায় থাকা মানুষের ওপর হামলা চালানো হয়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি কার্যকরে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপও কামনা করেছে মন্ত্রণালয়টি।

এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২৫ হাজারেরও বেশি নারী-শিশুকে হত্যা করেছে ইসরায়েল।

বৃহস্পতিবার মার্কিন হাউজ আর্মড সার্ভিসেস কমিটির শুনানির সময় গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নারী ও শিশুদের হত্যার পরিসংখ্যান জানতে চাওয়া হয় লয়েড অস্টিনের কাছে। জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই সংখ্যা ২৫ হাজারেরও বেশি।

গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭০ হাজারের বেশি।

সূত্র: আল-জাজিরা




বেইলি রোডে আগুন: ৪৪ মরদেহ হস্তান্তর, মর্গে পড়ে আছে দুই

চন্দ্রদ্বীপ ডেস্ক:  রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় নিহত ৪৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর দুজনের মরদেহ এখনো পড়ে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে। ডিএনএ টেস্ট করে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শনিবার (২ মার্চ) বেলা ১১টায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া।

তিনি বলেন, দুজনের লাশ এখনো মর্গে আছে। ডিএনএ টেস্টের মধ্যমে পরিচয় শনাক্ত হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে ৪০ জনের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে থাকা সাংবাদিক অভিশ্রুতি ওরফে বৃষ্টির লাশ আঙুলের ছাপের মাধ্যমে নিশ্চত হয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

এছাড়া শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কাস্টমস কর্মকর্তা শাহ জালাল উদ্দিন (৩৫), তার স্ত্রী মেহেরুন নেসা হেলালী (২৪) এবং তাদের মেয়ে ফাইরুজ কাশেম জামিলার (৪) মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট ৪৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

২৯ ফেব্রুয়ারি রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো সাততলা ভবনের প্রতিটি ফ্লোরে। ভবনটির অধিকাংশ ফ্লোরে রেস্টুরেন্ট রয়েছে।

এরমধ্যে আগুনে হতাহতের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে দ্বিতীয় তলার কাচ্চি ভাই রেস্টুরেন্টে। এ রেস্টুরেন্ট থেকে কমপক্ষে ১৫টির বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ভবনটির নিচতলায় চায়ের চুমুক নামে একটি রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে মুহূর্তে পুরো ভবনে ছড়িয়ে পড়ে আগুন। মাত্র এক মাস আগে ভবনটির নিচতলায় চায়ের চুমুক রেস্টুরেন্টটি যাত্রা শুরু করেছিল।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জানিয়েছে, গ্রিন কোজি কোটেজ নামে ভবনটির ডেভেলপার আমিন মোহাম্মদ গ্রুপ। ভবনটির সব ফ্লোর ব্যবহার হচ্ছিল বাণিজ্যিকভাবে। তবে রেস্টুরেন্টের জন্য ব্যবহারের কোনো অনুমতি ছিল না এ ভবনের।




আজ দেশে ইন্টারনেটের গতি ধীর হতে পারে

চন্দ্রদীপ ডেস্ক : সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের জন্য আজ (২ মার্চ) দেশে ইন্টারনেটের গতি ধীর হতে পারে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রাহকদের এ বিষয়ে সতর্ক করে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণ কাজ করবে কনসোর্টিয়াম। এ কাজের জন্য ২ মার্চ শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা এ সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো আংশিক বা পুরোপুরি বন্ধ থাকবে। ফলে বিএসসিপিএলসির ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

তবে কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের (সি-মি-উই-৫) মাধ্যমে সংযুক্ত সার্কিটগুলো যথারীতি চালু থাকবে।




সবকিছু ঠিক হলেই কেবল আবার জাতীয় দলে ফিরবেন তামিম

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সামর্থ্য নিয়ে নতুন করে বলার কিছুই নেই। তামিম ইকবাল কী পারেন- তা শুধু বাংলাদেশ নয়, পুরো ক্রিকেটবিশ্বই জানে। মাঝে খানিক ম্রিয়মান মনে হলেও এবারের বিপিএলে তামিম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন যে, তিনি আসলে ফুরিয়ে যাননি। তার ব্যাট এখনো আগের মতোই সচল। রান করার ক্ষমতা কমেনি একটুও। তার প্রমাণ, ৪৯২ রান করে এবারের বিপিএলে টপ স্কোরার হওয়া এবং নেতৃত্ব দিয়ে ফরচুন বরিশালকে প্রথমবার শিরোপা উপহার দিয়ে টুর্নামেন্ট সেরা পারফরমার হওয়া। মধ্য তিরিশে দাঁড়িয়ে বিপিএলের মতো আসরে নিজেকে যতটা মেলে ধরা সম্ভব, তামিম তার সবই করে দেখিয়েছেন।

অনেকের ধারনা, বিপিএলের এমন উজ্জ্বল পারফরম্যান্স ও স্মরনীয় সাফল্যে তামিমের জাতীয় দলে ফেরার সম্ভাবনাও উজ্জ্বল হলো।

তামিম নিজে তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কি ভাবছেন? নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কোনো কথাবার্তা হয়েছে কি? এমন কৌতুহলি প্রশ্ন এখন ভক্ত ও সমর্থকদের মুখে মুখে।

শুক্রবার রাতে বিপিএল জেতার পর প্রেস কনফারেন্সে এসেও সেই প্রশ্নের মুখোমুখি হলেন বরিশাল ক্যাপ্টেন। সাজানো গোছানো জবাবের শুরুতে তামিম জানিয়ে দিলেন, তার সঙ্গে নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কথা হয়নি।

তামিম বলেন, ‘না, আমার সঙ্গে তার কোনো কথাবার্তা হয় নাই। আমার সঙ্গে জালাল ভাইয়ের কথা হয়েছে। আমি কথা বলার জন্য এভেইলেবল ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত বসা হয়নি। কিন্তু আমাদের যোগাযোগ আছে। আমি আগামীকাল সকালে আবার দেশের বাইরে চলে যাচ্ছি। আশা করি আসার পর আবার আমরা বসবো।’

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা প্রসঙ্গে তামিমের কথার সারমর্ম হলো- তিনি চাইলেই জাতীয় দলে ফিরতে পারবেন না। কারণ, তিনি কিছু শর্ত আরোপ করেছেন বা করবেন। সেগুলো পূরণ হলেই কেবল তাকে আবার জাতীয় দলে দেখা যাবে।

এ বিষয়ে তামিম বলেন, ‘একটা জিনিস পরিষ্কারভাবেই আপনাদের বলতে চাই। আমার জন্য ফিরে আসার জন্য অনেক কিছু ঠিক হতে হবে। নয়তো শুধু এসে খেলার কোনো পয়েন্ট নাই। কারণ, আমি ক্যারিয়ারের এমন স্টেজে আছি, হয়তো দুই বছর খেলবো। ওই কথাগুলো উনাদের সঙ্গে বলতে হবে।’

‘এখনও যেহেতু উনাদের (বোর্ড সভাপতি সহ শীর্ষ কর্তাদের) সঙ্গে ফাইনাল কথা হয়নি। এই সংবাদ সম্মেলনে এসে কিছু বলে দেওয়া উপযুক্ত না। ওটা বলাটা উচিত হবে না।’-যোগ করেন তামিম।

সংবাদ সম্মেলনের শেষদিকে তামিম বলেন, ‘আমি যেটা বললাম এটা খুবই আনফেয়ার হবে আগাম মন্তব্য করা। আমি যতক্ষণ উনাদের (বোর্ড কর্মকর্তাদের ) সঙ্গে কথা না বলে থাকি। আমি আপনাদের একটা কথা বলেছি যে, আমার ফেরার জন্য অনেক কিছু ঠিক করতে হবে।’

তামিমের কথার সারমর্ম পরিষ্কার। তার ফেরাকে ত্বরান্বিত করতে হলে অনেক কিছু ঠিক হতে হবে। তবেই তিনি ফিরে আসবেন, না হয় তিনি ফিরবেন না।




সিরিয়ায় হামলা, আইআরজিসির সদস্যসহ নিহত ৩

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সিরিয়ায় হামলার ঘটনায় ইরানের সামরিক বাহিনীর (আইআরজিসি) এক সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এই হামলার ঘটনায় ইসরায়েলকে সন্দেহ করা হচ্ছে।

ইরনা নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার বন্দর শহর বেনিয়াসে হামলার ঘটনায় আইআরজিসির যে সদস্য নিহত হয়েছেন তার নাম রেজা জারেই।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর শুক্রবারের (১ মার্চ) হামলার খবরের সত্যতা নিশ্চিত করেছে।

সংস্থাটি জানায়, তিনটি বিস্ফোরণ ভূমধ্যসাগর উপকূলে সিরিয়ার বানিয়াসের কেন্দ্রকে কাঁপিয়ে দেয়। সেখানে ইরানের সঙ্গে সম্পর্কিত একটি গ্রুপ ছিল।

ব্রিটেনভিত্তিক ওবজারভেটরি জানায়, হামলার ঘটনায় একটি ভবন ধ্বংস হয় এবং আইআরজিসির সদস্যের সঙ্গে অন্য যে দুইজন ছিল তারা সিরিয়ান নন। অন্য একটি সূত্র জানিয়েছে, এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

 

যদিও ইসরায়েলের পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করা হয়নি। ইসরায়েল প্রায়ই সিরিয়ায় ইরানের স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়।

এদিকে গাজায় খাবারের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরালেয়ি বাহিনীর গুলি চালানোর ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার এই হামলা চালানো হয়।

জাতিসংঘের একটি দল এ ঘটনায় নিহতের পাশাপাশি বহু আহতের প্রমাণ পেয়েছে। আল-আওদা হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক জানিয়েছেন, গুলিতে আহতদের হাসপাতালটিতে নিয়ে আসা হয়েছে।




তাহসান আর ফারিণ জানালেন কী হয়েছিল সেদিন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  অ্যাপেক্স আউটলেটে ঘটে যাওয়া সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান ও অভিনেত্রী তাসনিয়া ফারিণের অনাকাঙ্ক্ষিত ভিডিও লাইভ প্রসঙ্গে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে পাওয়ার মিডিয়া। শুক্রবার (১ মার্চ) বিকালে রাজধানীর একটি হোটেলে বিকেলে সাংবাদিকদের নীতিনৈতিকতা শেখান তাহসান-ফারিণ।